BSNL Satellite Phone

লাগবে না সিম-টাওয়ার! আইফোনের চেয়েও দামি মোবাইল আনল বিএসএনএল, আর কী বিশেষত্ব?

কোথায় পাবেন এই ফোন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১৪:৪৮

options
link
লাগবে না সিম-টাওয়ার! আইফোনের চেয়েও দামি মোবাইল আনল বিএসএনএল, আর কী বিশেষত্ব?

দামী ফোনের কথা উঠলে যে কারও মাথায় আসে অ্যাপলের নাম। একটা সময়ে তা আমজনতার সাধ্যের বাইরে থাকলেও বর্তমানে হাতে হাতে ঘুরছে আইফোন। সেই অ্যাপলকে টেক্কা দিতে দারুণ এক ফোন নিয়ে হাজির বিএসএনএল। সরকারি এই সংস্থা বাজারে এনেছে প্রায় দেড়লাখি ফোন। যাতে লাগবে না সিম কার্ড। দূর-দূরান্ত পর্যন্ত টাওয়ার না থাকলেও নিশ্চিন্তে চালিয়ে যেতে পারবেন কথা।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? বিএসএনএল এনেছে স্যাটেলাইট ফোন (BSNL Satellite Phone)। যেখানে মোবাইল নেটওয়ার্ক পৌঁছাতে পারে না সেখানেও ব্যবহার করা যাবে এই ফোন। কীভাবে কাজ করবে ? এই স্যাটেলাইট ফোন সরাসরি কৃত্রিম উপগ্রহের সঙ্গে যুক্ত হবে। ফলে সেলুলার নেটওয়ার্কের আওতা-বহির্ভূত এলাকা থেকেও কোনওরকম বাধা-বিপত্তি ছাড়া ভয়েস কল করা সম্ভব হবে। জরুরি পরিস্থিতিতে কিংবা যেখানে প্রচলিত টেলি যোগাযোগের কাঠামো নেই, সেখানেও এটি কাজ করবে। বিএসএনএলের তরফে জানানো হয়েছে, ইনমারস্যাটের মতো স্যাটেলাইট নেটওয়ার্ক প্রদানকারী প্রতিষ্ঠানের সহযোগিতায় এই হ্যান্ডসেটটি তৈরি করা হয়েছে। যার দাম ১ লক্ষ ৩৪ হাজার ১৬৬ টাকা।

Advertisement

 

Advertisement

তবে হ্যাঁ এটি কোনও সাধারণ গ্যাজেট নয়, যে চাইলেই কিনে ব্যবহার করতে পারবেন। ভারতে স্যাটেলাইট ফোন ব্যবহার নিয়ন্ত্রিত। তাই এই ফোন কেনা বা ব্যবহারের জন্য টেলি যোগাযোগ বিভাগ (DoT)-এর কাছ থেকে অনুমোদন নিতে হবে। তারপরই তা ব্যবহার করতে পারবেন। তবে মূলত প্রতিরক্ষা, দুর্যোগ মোকাবিলা বাহিনী, খনি ও প্রত্যন্ত শিল্প-কারখানায় কর্মরত ব্যক্তি এবং দুর্গম অঞ্চলে ভ্রমণকারী তীর্থযাত্রীরাই এই ফোন ব্যবহারের অনুমতি পাবেন।

কী কী ফিচার রয়েছে এই ফোনে?

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই স্যাটেলাইট সংযোগের সুবিধা
সংকটপূর্ণ পরিস্থিতিতে এসওএস সহায়তা
চার্জিং সুবিধা ছাড়া দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী ব্যাটারি লাইফ
মজবুত ও টেকসই গঠনশৈলী

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.