সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে SIR চালু হতেই হাজার হাজার প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মুখে। সকলেই চেষ্টা করছেন ২০০২ সালের ভোটার লিস্টে একবার চোখ বুলিয়ে নেওয়ার। অভিযোগ, বৃহস্পতিবার সকালে সেই নাম খুঁজতে গিয়েই প্রবল ভোগান্তির শিকার আমজনতা। হাজারও চেষ্টাতেও খুলছে না সিইও দপ্তরের ওয়েবসাইট। সূত্রের খবর, প্রচুর পরিমাণে ভিজিটর ঢোকায় ক্র্যাশ করছে ওয়েব সাইট।
গত সোমবার রাজ্যে এসআইআর ঘোষণা করেছে কমিশন। সেই সাংবাদিক বৈঠকেই স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে ২০০২ সালের ভোটার লিস্টে নাম থাকলেই চিন্তার কোনও কারণ নেই। স্বাভাবিকভাবেই সকলেই চেষ্টা করছেন, একবার লিস্টে নিজের ও পরিবারের সদস্যদের নাম দেখে নিতে। আর সেখানেই বিপত্তি। অভিযোগ, সোমবার সকাল থেকেই নাকি প্রবল সমস্যা শুরু হয়েছে CEO দপ্তরের ওয়েবসাইটে। মোবাইল বা কম্পিউটার, কোনওটাতেই খুলছে না ওয়েবসাইট। বহুচেষ্টায় অনেকে দেখতে পাচ্ছে ভোটার লিস্টের পিডিএফ।
বৃহস্পতিবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে। বেলা ১১ টা থেকে খুলছে না CEO দপ্তরের ওয়েবসাইটে। ব্রাউজারে https://ceowestbengal.nic.in/– টাইপ করে সার্চ করলে দেখাচ্ছে ‘Error. An error occurred while processing your request.। ফলে প্রবল সমস্যায় আমজনতা। দ্রুত সমাধানের আর্জি জানিয়েছেন সকলে। কিন্তু কেন এই সমস্যা? নিজের নাম খুঁজতে মরিয়া সকলেই। ফলে স্বাভাবিকভাবেই একই সময়ে বহু মানুষ ঢুঁ মারার চেষ্টা করছেন। তাতেই ক্র্যাশ করছে ওয়েবসাইট।
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!