Android apps

ক্ষতিকর এই ৭টি অ্যাপ সরিয়ে দিল গুগল প্লে-স্টোর, আপনার ফোনে নেই তো?

সাবধান! ম্যালওয়্যার থেকে সুরক্ষিত রাখুন স্মার্টফোন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ১৬, ২০২১, ১৩:৩১

options
link
ক্ষতিকর এই ৭টি অ্যাপ সরিয়ে দিল গুগল প্লে-স্টোর, আপনার ফোনে নেই তো?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হ্যাকারদের উপদ্রবে নিজের সাধের স্মার্টফোনটি সুরক্ষিত রাখা এখন বেশ চ্যালেঞ্জিং বিষয় হয়ে উঠেছে। তবে অ্যান্ড্রয়েড ইউজাররা (Android Users) যাতে ক্ষতিকর অ্যাপ থেকে দূরে থাকতে পারেন, তার জন্য সদা সচেষ্ট গুগল। আর তাই এবার ক্ষতিকর সাতটি অ্যাপকে সরিয়ে ফেলা হল গুগল প্লে-স্টোর থেকে। সঙ্গে ইউজারদের সতর্ক করা হল, তাঁরা যেন ভুল করেও এসব অ্যাপ ডাউনলোড না করেন।

Advertisement

আসলে একাধিক অ্যাপের মাধ্যমে ‘ত্রোজন’ জোকার ম্যালওয়্যার অজান্তেই আপনার স্মার্টফোনে প্রবেশ করছে বলে জানিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। কখন পাসওয়ার্ড হাতিয়ে আপনার অ্যাকাউন্ট সাফ করে দেবে, আপনি ঘুণাক্ষরেও টের পাবেন না। আর যখন জানতে পারবেন, অনেক দেরি হয়ে যাবে। সেই কারণেই অ্যান্ড্রয়েড ইউজারদের বিপদ থেকে রক্ষা করতে সাতটি অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে প্লে স্টোর (Google Play Store) থেকে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন অ্যাপগুলি বিপজ্জনক হয়ে উঠেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: হ্যাকার হইতে সাবধান! আপনার সাধের অ্যান্ড্রয়েড ফোন সুরক্ষিত রাখুন এই ৭ উপায়ে]

১. নাও QR কোড স্ক্যান (Now QRcode Scan)
২. ইমোজি ওয়ান কিবোর্ড (EmojiOne Keyboard)
৩. ব্যাটারি চার্জিং অ্যানিমেশনস ব্যাটারি ওয়ালপেপার (Battery Charging Animations Battery Wallpaper)
৪. সুপার হিরো-এফেক্ট (Super Hero-Effect) 
৫. ড্যাজলিং কিবোর্ড (Dazzling Keyboard)
৬. ভলিউম বুস্টার লাউডার সাউন্ড ইকুয়ালাইজার (Volume Booster Louder Sound Equalizer)
৭. ক্লাসিক ইমোজি কিবোর্ড (Classic Emoji Keyboard)

Advertisement

এই অ্যাপগুলি আপনার স্মার্টফোনে থাকলে এখনই ডিলিট করে ফেলুন। পাশাপাশি এও জেনে রাখুন কীভাবে ত্রোজন জোকার ম্যালওয়্যারের হাত থেকে বাঁচবে আপনার ফোন। অজানা কোনও সোর্স থেকে কোনও অ্যাপ ডাউনলোড না করাই ভাল। সেই সঙ্গে যে অ্যাপগুলি কম সংখ্যায় ডাউনলোড হয়েছে, সেগুলিও এড়িয়ে চলুন। অ্যাপ ডাউনলোড করার সময় বিস্তারিত তথ্য়ে অনেক সময় অনেক বানান এবং ইংরাজি লেখায় ভুল থাকে। সেগুলি ডাউনলোড না করাই ভাল। ছ’মাস ধরে ডাউনলোড করা কোনও অ্যাপ ব্যবহার না করে থাকলে তা এখনই মুছে ফেলুন। সতর্ক থাকুন, অন্যকেও সতর্ক করুন।

[আরও পড়ুন: এবার হোয়াটসঅ্যাপে অপছন্দের মানুষের থেকে লুকিয়ে রাখা যাবে ‘লাস্ট সিন’, জেনে নিন কীভাবে]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন