সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত শুক্রবার মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। প্রযুক্তি, সংলাপ ও ভিকি কৌশলের অভিনয় মুনশিয়ানায় দর্শকদের মন ছুঁয়ে গিয়েছে এই ছবি৷ উরি হামলা এবং তার জবাবে ভারতীয় সেনার পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক৷ সমগ্র ছবিতে যেভাবে চিত্রায়িত করেছেন পরিচালক আদিত্য ধর, তা সাদরে গ্রহণ করেছেন দর্শকরা৷ এক সপ্তাহ পরেও রমরমিয়ে চলছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। তবে এই ছবি নিয়েও নির্মাতাদের মনে ছিল আতঙ্ক৷ ‘পাইরেসি’র আতঙ্ক৷ যা রুখতে এবার ‘টরেন্টে’ মোক্ষম সার্জিক্যাল স্ট্রাইক করলেন নির্মাতারা৷ যাতে মহা ঠকান ঠকেছে ‘চোর’দের দল৷
[আবারও বড়পর্দায় ফিরতে চলেছে জিৎ-কোয়েলের রোমান্স ]
‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটিকে মূলত চারটি ভাগে ভাগ করেছেন পরিচালক আদিত্য ধর৷ কোথাও মেজর শেরগিলের নেতৃত্বদানের ক্ষমতাকে প্রতিষ্ঠা করেছেন এবং মায়ের প্রতি তাঁর কর্তব্যবোধকে তুলে ধরেছেন৷ কোথাও তাঁর মধ্যে তৈরি হওয়া প্রতিশোধ স্পৃহাকে দেখিয়েছেন। কখনও দেখিয়েছেন প্রধানমন্ত্রীর দপ্তর ও গোয়েন্দা বিভাগের অন্দরমহল। আর স্বভাবতই একদম শেষে রেখেছেন সার্জিক্যাল স্ট্রাইকের টানটান উত্তেজনা৷ সংলাপ থেকে বডি ল্যাঙ্গোয়েজ সমগ্র ছবিতে ‘টিম লিডার’ মেজর ভিভান সিং শেরগিলের (ভিকি কৌশল) চরিত্রটিকে সুন্দর করে সাজিয়ে তুলেছেন পরিচালক আদিত্য ধর৷ পাশাপাশি, ভারতীয় সেনা ও গোয়েন্দা দপ্তরের ব্যবহার করা অনেক নিত্যনতুন প্রযুক্তির আভাস পাওয়া গিয়েছে সিনেমায়৷ মোটের উপর দর্শকদের মনে ধরেছে এই সিনেমা৷ দিনদিন প্রেক্ষাগৃহে বাড়ছে দর্শকের সংখ্যা৷
[OMG! ১৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে নারকেল মালা ]
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবির কয়েকটি দৃশ্য। এক ঝলকে দেখলে এটিকে পাইরেটেড কপি বলে মনে হতে পারে। কিন্তু আদতে তেমনটা নয়৷ ওটি পাইরেটেড কপির মতো নকল দেখতে হলেও, আসলে এর দ্বারা ‘টরেন্ট চোর’দের উপর একপ্রকার সার্জিক্যাল স্ট্রাইকই করেছেন এই ছবির নির্মাতারা। প্রায় ৮ জিবি সাইজের ভিডিওটি নিজেরাই তৈরি করেছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’র নির্মাতারা৷ যা দেখতে একদম পাইরেটেড কপির মতো এবং যা আপলোডও করা হয়েছে টরেন্টের মতো পাইরেটেড ছবির সাইটে৷ কেউ আসল ছবি ভেবে ওটি ডাউনলোড করলে প্রথমে কিছুক্ষণ ছবি চলবে৷ তবে কিছুক্ষণ পরেই পাইরেটেড ছবি ব্যবহার করা নিয়ে সতর্ক বার্তা দিতে দেখা যাবে ভিকি কৌশল-ইয়ামি গৌতমকে। এই প্রক্রিয়ায় ইতিমধ্যে একটা বড় অংশের ‘চোর’দের বোকা বানিয়েছেন ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইকে’র নির্মাতারা৷
https://www.youtube.com/watch?v=LZunXGGflA4
সর্বশেষ খবর
-
মেসির মায়ামিতে নিষ্প্রভ রোনাল্ডো! কলম্বিয়ার বিরুদ্ধে ড্র’য়ে নকআউটে কঠিন লড়াইয়ে পর্তুগাল
-
রেকর্ড বুকে কেন, গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড, জিতেও নকআউটে কঠিন লড়াইয়ে ক্রোয়েশিয়া
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’