Flipkart GOAT Sale

নতুন ফোন কেনার প্ল্যান? জুলাইয়ে ফ্লিপকার্টে চলবে সেল, কবে থেকে শুরু?

এখনই কার্ট করে ফেলুন যা যা কিনবেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৮, ২০২৬, ২১:৫৩

options
link
নতুন ফোন কেনার প্ল্যান? জুলাইয়ে ফ্লিপকার্টে চলবে সেল, কবে থেকে শুরু?
ফ্লিপকার্টের নতুন পরিষেবা নিয়ে চর্চা শুরু।

ই-কমার্স অ্যাপের দৌলতে দোকানে গিয়ে কেনাকাটা কার্যত অতীত হয়ে গিয়েছে। এখন সবজি থেকে গেজেটস, প্রায় সবকিছুই কেনাকাটা হয় অনলাইনে। সেই কথা মাথায় রেখে বছরে কয়েকবার সেল দেয় ই-কমার্স প্ল্যাটফর্মগুলো। এবার GOAT সেল নিয়ে হাজির হচ্ছে ফ্লিপকার্ট।

Advertisement

আপনি কি নতুন ফোন, ল্যাপটপ বা অন্য কোনও গেজেট কেনার প্ল্যান করছেন? তাহলে এটাই পারফেক্ট সময়। এই গোট সেলে অ্যাপল, স্যামসাং, গুগল, মটোরোলা, নাথিং, ভিভো, অপ্পো, রিয়েলমি এবং পোকো-র মতো বড় ব্র্যান্ডের ফোনগুলো পাবেন আকর্ষণীয় ছাড়ে। এখানেই শেষ নয়। নির্দিষ্ট কিছু মডেলের ক্ষেত্রে থাকছে অতিরিক্ত ব্যাংক ডিসকাউন্ট, এক্সচেঞ্জ বোনাস এবং নো-কস্ট ইএমআই-এর সুবিধা। শুধুমাত্র স্মার্টফোনই নয়, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্টওয়াচ, ওয়্যারলেস ইয়ারবাড, অডিও সরঞ্জাম এবং প্রচুর মোবাইল অ্যাক্সেসরিজেও থাকছে বড় অঙ্কের ছাড়। 

Advertisement

অফারের কথা জেনে কী কিনবেন তা দেখতে শুরু করেছেন? তাহলে আগে আপনাকে জানতে হবে কবে শেষে শুরু হবে এই সেল। সংস্থার তরফে জানানো হয়েছে, ১৩ জুলাই থেকে শুরু হবে সেল। তবে ফ্লিপকার্ট প্লাস সদস্যরা একদিন আগেই এই সেলের আওতায় আসবেন। অর্থাৎ প্লাস সদস্যরা ১২ তারিখ থেকেই অফারে কেনাকাটা করতে পারবেন। সাধারণ ক্রেতাদের জন্য এই সেল ১৩ জুলাই থেকে শুরু হবে। তবে কতদিন চলবে তা এখনও খোলসা করেনি সংস্থা। 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.