সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইন্টারনেটের যুগে আরও সহজ হয়েছে দৈনন্দিন জীবন। লেখাপড়া থেকে কেনাকাটা, অফিসের কাজ থেকে সরকারি কাজকর্ম- ডিজিটালের সৌজন্যে সবই এখন বাঁয়ে হাত কা খেল। আর এবার গাড়ি নিয়ে রাস্তায় বেরলেও আপনার যাত্রাপথ আরও সহজ করে দিতে চলেছে গুগল। কারণ এবার গুগল ম্যাপেই দেখে নিতে পারবেন কোন টোল প্লাজায় আপনার কত খরচ হবে।
সম্প্রতি বেশ কয়েকটি ফিচার যুক্ত হয়েছে গুগল ম্যাপে। তারই মধ্যে একটি আকর্ষণীয় ফিচার হল, ম্যাপ খুলেই আপনি জেনে নিতে পারবেন টোলের খরচ। কোনও সফরের আগে যদি গুগল ম্যাপে কোথা থেকে যাচ্ছেন এবং গন্তব্যের নাম লিখে দেন, তাহলে যাত্রা শুরুর আগেই হিসেব করে খরচের পরিমাণ বলে দেবে ম্যাপ। এছাড়াও টোল সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যও আপনার স্ক্রিনে ভেসে উঠবে। স্থানীয় টোল কর্তৃপক্ষের সাহায্যেই এই তথ্য দেওয়া হবে।
[আরও পড়ুন: একাধিক পরীক্ষার পর অনুব্রত মণ্ডলকে ভরতির সিদ্ধান্ত SSKM-এর চিকিৎসকদের]
নগদ লেনদেন এড়াতে বর্তমানে টোল প্লাজাগুলিতে ফাসট্যাগ ব্যবহার করা হয়। এই কার্ডটি গাড়িতে লাগানো থাকলে সরাসরি ব্যাংক অ্যাকাউন্ট থেকেই টাকা কেটে যায়। ফলে সঙ্গে নগদ না থাকলেও সমস্যা হয় না। আর এবার গুগল ম্যাপই বলে দেবে আপনার গন্তব্যে পৌঁছতে কত খরচ হবে। তা জেনে নিয়েই ঠিক করতে পারবেন, সেই রাস্তা দিয়েই যাবেন নাকি বিকল্প পথ ধরবেন। এবার জেনে নেওয়া যাক কীভাবে গুগল ম্যাপ ওপেন করে জেনে নিতে পারবেন গন্তব্যে পৌঁছতে আনুমানিক খরচ কত।
গুগল ম্যাপে গিয়ে ডানদিকে উপরের তিনটি ডটে ক্লিক করুন। সেখান থেকে রুট অপশনটি বেছে নিন। যদি টোল এড়িয়ে যেতে চান তাহলে ‘avoid tolls’ অপশনটি বেছে নিতে পারেন। গুগলের তরফে জানানো হয়েছে, ভারত, আমেরিকা, জাপান ও ইন্দোনেশিয়ার মোট ২ হাজারটি টোল প্লাজার সঙ্গে যুক্ত হয়ে এই ফিচার চালু করা হবে। সব ঠিকঠাক থাকলে চলতি মাসেই অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীরা এই ফিচারের সুবিধা পাবেন।
[আরও পড়ুন: মনোজিতের সঙ্গে বিবাহবিচ্ছেদ বৈশাখীর, ‘মুক্তির স্বাদ পেল’, বলছেন শোভন]
সর্বশেষ খবর
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ