সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৫ টাকা হোক বা ৫০ হাজার, এখন সকলেই ইউপিআই লেনদেনই করেন। কারণ, এতে ক্যাশ বয়ে বেড়ানোর ঝক্কি নেই। কিন্তু সমস্যা একটাই, ধরুন রেস্তরাঁয় গিয়ে খাওয়া দাওয়া শেষে দেখলেন, ইন্টারনেট কাজ করছে না! তাহলেই সর্বনাশ! কারণ, ইন্টারনেট ছাড়া তো অনলাইন পেমেন্ট সম্ভব না। কিন্তু জানেন কি নেট ছাড়াও ইউপিআই লেনদেন সম্ভব। হ্যাঁ, শুনে অবাক হলেও এটাই সত্যি। চলুন আজ জেনে নেওয়া যাক পদ্ধতি।
১. আপনার ব্যাঙ্কে যে মোবাইল নম্বর দেওয়া রয়েছে সেটি থেকে *99# ডায়াল করুন।
২. ১৩ টি ভাষার অপশন পাবেন। নিজের পছন্দমতো ভাষা বেছে নিন।
৩. ব্যাঙ্কের IFSC কোড দিন।
৪. যে অ্যাকাউন্ট থেকে ইউপিআই করতে চান, সেটি বেছে নিন।
৫. ডেবিট কার্ডের শেষ ৬ টি ডিজিট ও এক্সপায়ারি ডেট দিন।
৬. ব্যস, ভেরিফাই হয়ে গেলেই অফলাইনেই ইউপিআই লেনদেন করতে পারবেন।
৭. আবার *99# ডায়াল করুন।
৮. মেনু থেকে ১ বেছে নিন লেনদেনের জন্য।
৯. ইউপিআই, মোবাইল নম্বর বা বেনিফিসিয়ারি, যেভাবে পেমেন্ট করতে চান, তা বেছে নিন।
১০. যাকে টাকা পাঠাবেন তাঁর মোবাইল নম্বর অথবা ইউপিআই আইডি দিন।
১১. পেমেন্ট ডিটেল মিলিয়ে নিন।
১২. এবার পিন নম্বর দিন।
১৩. ব্যস, আপনার কাজ শেষ। এবার টাকা পাঠানোর মেসেজ পেয়ে যাবেন। তবে মনে রাখবেন এই পদ্ধতিতে সর্বোচ্চ ৫০০০ টাকা পাঠানো যায়।
সর্বশেষ খবর
-
মার্কিন আদালতে খারিজ জালিয়াতি-ঘুষের মামলা, ‘আস্থা হারাইনি’, স্বস্তি পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ আদানির
-
‘সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব’, পরিবর্তনের বাংলায় কড়া হুঁশিয়ারি ‘দাবাং’ পুলিশের
-
পুলিশি সুরক্ষাতেও রক্ষা নেই! রাতে জনতার ‘তাড়া’ খেয়ে সিতাই ছাড়লেন সস্ত্রীক জগদীশ বসুনিয়া
-
‘পড়ুয়ারা আমাদের সন্তান’, ঝাড়খণ্ডে পুলিশি অত্যাচারের প্রতিবাদে রাজ্যজুড়ে বন্ধের ডাক বিজেপির
-
আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ-টিয়ার গ্যাস! ঝাড়খণ্ডে পুলিশের ‘বর্বরতা’য় ফুঁসছেন প্রকাশ