Instagram Reels

অ্যান্ড্রয়েড এবং আইফোনে কীভাবে ডাউনলোড করবেন ইনস্টাগ্রাম রিলস? জানুন সহজ পদ্ধতি

ভারত থেকে টিকটক বিদায় নেওয়ার পরই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ইনস্টাগ্রাম রিলস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০২২, ২১:৫৮

options
link
অ্যান্ড্রয়েড এবং আইফোনে কীভাবে ডাউনলোড করবেন ইনস্টাগ্রাম রিলস? জানুন সহজ পদ্ধতি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই এখন রিলসের ছড়াছড়ি। রিলস ছাড়া জেনারেশন ওয়াইয়ের জীবনই যেন অসম্পূর্ণ। কখনও কোনও জনপ্রিয় গানে কোমর দোলাচ্ছেন তো কখনও সিনেমার সংলাপে ঠোঁট মিলিয়ে বন্ধুমহলে নজর কাড়ছেন। এই রিলসের দৌলতেই আবার রাতারাতি সোশ্যাল মিডিয়া সেনসেশনে পরিণত হচ্ছেন অনেকে। ভারত থেকে টিকটক বিদায় নেওয়ার পরই জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels)। কিন্তু এখনও হয়তো অনেকেই জানেন না কীভাবে ডাউনলোড করা হয় এই রিলসের ভিডিও। এই প্রতিবেদনে রইল তারই সন্ধান।

Advertisement

মেটা (Meta) অধীনস্ত ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে ছোটখাটো ভিডিও তৈরি করে তা রিলস হিসেবে আপলোড করা হয়। কপি করে সেই রিলস অনায়াসে অন্যকে পাঠানো যায় এই রিলস। কিন্তু কীভাবে এই রিলস ডাউনলোড করা যাবে? চলুন চটপট জেনে নেওয়া যাক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: মাঝআকাশে হৃদরোগে আক্রান্ত যাত্রী, তৎপরতার সঙ্গে প্রাণ বাঁচালেন চিকিৎসক ও ক্রু সদস্যরা]

১. প্রথমেই Instadp অথবা Igram.io অ্যাপটি অ্য়াপেল স্টোর থেকে ডাউনলোড করে ফেলুন। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে গেলে রিলস ডাউনলোডার (Reels Downloader) খুঁজে পাবেন। সেটি স্মার্টফোনে ইনস্টল করে ফেলুন।
২. ডাউনলোড সম্পন্ন হলে ইনস্টাগ্রাম ওপেন করুন।
৩. এবার অ্যাপ থেকে রিলস সেকশনে যান।
৪. এবার যে রিলসটি ডাউনলোড করতে চাইছেন, সেটি বেছে নিয়ে তার লিংকটি কপি করুন। সাধারণত রিলসের নিচে তিনটি ডট অপশন থেকে লিংক কপির অপশন পাবেন।

Advertisement

৫. এবার অ্যান্ড্রয়েড ইউজাররা রিলস ডাউনলোডার অপশনে গিয়ে লিংকটি পেস্ট করে দিন। আইফোন ব্যবহারকারীরা করবেন Instadp অথবা Igram.io অ্যাপটিতে।
৬. লিংকটি ঠিকমতো পেস্ট হলেই অ্যাকটিভ হয়ে যাবে নিচের ডাউনলোড অপশনটি। সেটিতে ক্লিক করুন।
৭. জানিয়ে দিন, কোথায় সেভ করতে চাইছেন রিলসটি। এবার নিজের ভিডিও গ্যালারিতে চেক করে দেখুন তো পছন্দের রিলসটি পেলেন কি না।

তাহলে আর চিন্তা কী? পছন্দের সব রিলস এবার ডাউনলোড করে অফলাইনেও ইচ্ছামতো উপভোগ করতে পারবেন।

[আরও পড়ুন: আফগানিস্তানে নারীস্বাধীনতা রক্ষায় প্রস্তাব রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের, উড়িয়ে দিল তালিবান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.