সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক বাজারে আরও একটি নতুন স্মার্টফোন নিয়ে এল Huawei৷ সম্প্রতি চিনে বিক্রি শুরু হল G9 Plus হ্যান্ডসেটটির৷ গোল্ডেন, সিলভার ও রোজ কালারের তিনটি হ্যান্ডসেটই ক্রেতাদের পছন্দ হবে বলে দাবি করেছে সংস্থাটি৷
এই মডেলটি সংস্থার ফ্ল্যাগশিপ মডেল৷ অর্থাৎ, এই মডেলকে সামনে রেখেই Huawei তাদের সেলস রিপোর্টকে সমৃদ্ধ করবে৷ এটি একটি মেটাল ডিজাইনের হ্যান্ডসেট, রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর৷ ১৬ এমপি রিয়ার ক্যামেরা ও ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা সমৃদ্ধ এই মডেলে এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে৷ Huawei G9 Plus হ্যান্ডসেটে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে৷ সঙ্গে ২ গিগাহার্ৎজ অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬২৫ প্রসেসর ও ৪ জিবি র্যাম৷ ডুয়াল সিমের এই হ্যান্ডসেটে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শমেলো আপডেট৷ ৩২ জিবি ইন্টারনাল মেমোরি, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত৷ ফোর-জি এলটিই সাপোর্টেড এই ফোনের দাম ভারতীয় মুদ্রায় ২৬,২০০ টাকা৷
সর্বশেষ খবর
-
সিআইডি সেজে ব্যবসায়ীকে প্রকাশ্য রাস্তা থেকে অপহরণ করে ডাকাতি, তদন্তে পুলিশ
-
‘আত্মঘাতী’ বিস্ফোরণে কাঁপল করাচির সেনা দপ্তর, চলল গুলি, মৃত্যু তিন পাক সেনার
-
লেনিন নয়, হৃদয় সম্রাট শিবাজি! ‘লাল’ যাদবপুরে পালিত ‘হিন্দু সাম্রাজ্য দিবস’
-
লিঙ্কডিনে ফুটবলার খুঁজে বিশ্বকাপের নকআউটে! কেপ ভার্দের স্বপ্নের সওদাগর যে মানুষটা
-
জীবিকা হারানো হকারদের এককাট্টা করে আন্দোলনের প্রস্তুতি ‘কালীঘাট তৃণমূলের’, ফের পথে মমতা!