সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: Aqua Power HD 4G মডেলের পর ফের আরেকটি নতুন মডেল বাজারে আনল Intex৷ নতুন মডেল, Intex Cloud String V2.0 পাওয়া যাবে শুধুমাত্র ফ্লিপকার্টে৷
এই মডেলটি পূর্বতন Cloud String HD স্মার্টফোনের আপডেটেড ভার্সন বলা যেতে পারে৷ যেটি চলতি বছরের মে মাসে বাজারে এসেছিল৷ নতুন মডেলটির ডিসপ্লে ৫ ইঞ্চির(এইচডি)৷ রয়েছে ২.৫ ডি কার্ভড গ্লাস প্রোটেকশন৷ ১.৩ গিগাহার্ৎজ কোয়াড-কোর প্রসেসর, সঙ্গে ২ জিবি র্যাম৷ ১৬ জিবির ইন্টারনাল মেমোরি, যা এক্সপ্যান্ডেবল মাইক্রো এস কার্ডের সাহায্যে৷
এই স্মার্টফোনে পাবেন অ্যান্ড্রয়েড ৫.১ ললিপপ আপডেট, সঙ্গে ব্যাটারি ২২০০ এমএএইচ-এর৷ সংস্থার দাবি, এই ফোনে টানা ৭ ঘণ্টা কথা বলা যাবে৷ এই স্মার্টফোনটি কিন্তু ফোর-জি সাপোর্টেড নয়৷ তবে এই মডেলটির ক্যামেরা বেশ ভাল৷ রিয়ার ক্যামেরা ৮ এমপি-র, ফ্রন্ট ৫ এমপি-র৷ স্লো-মোশন ভিডিও শুটিংয়ের সুবিধা৷ তবে এই মডেলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার টেকনোলজি৷ মাত্র ৬৪৯৯ টাকায় বাজারে আর পাঁচটা ফোনে মোটেও এই সুবিধা মেলে না৷

সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘে সন্ত্রাস নিয়ে প্রশ্ন পাক সাংবাদিকের! জয়শংকর বললেন, ‘পাকিস্তানকে জিজ্ঞেস করুন’
-
আর থানার হাতে নয়, যাবতীয় দায়িত্ব নিচ্ছে সিকিউরিটি কন্ট্রোল! পাসপোর্ট যাচাইয়ে বড়সড় বদল
-
মেঘে মেঘে ভাগ ভারত! বর্ষার মরশুমে ইসরোর স্যাটেলাইট ছবিতে তুমুল চাঞ্চল্য
-
দীক্ষার নামে তারাপীঠ নিয়ে গিয়ে যুবতীকে বিয়ে, যৌনতা! কুকীর্তি ফাঁস হতেই গ্রেপ্তার ‘কাপালিক অঘোরী’
-
রাষ্ট্রপতির কাছে পৌঁছয়নি গুন্ডাদমন বিল! হঠাৎ সাংবাদিক সম্মেলনে শুভেন্দু বললেন, ‘মিথ্যা খবর’