রাতারাতি ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করল মার্কিন টেক জায়ান্ট সংস্থা ওরাকেল (Oracle Lays Off)! বিশ্বজুড়ে এই ছাঁটাই পক্রিয়া চলেছে। বাদ যায়নি ভারতও। এ-দেশে বহু কর্মী চাকরি হারিয়েছেন বলে খবর। অনেক কর্মী জানিয়েছেন, সকাল ৬ টায় ছাঁটাইয়ের মেল পেয়েছেন। যদিও চলতি অর্থবর্ষে তথ্যপ্রযুক্তি সংস্থাটির আয় ব্যাপক হারে বেড়েছে। তাহলে গণছাঁটাই কেন?
প্রাথমিক ভাবে ৩০ হাজার কর্মীর ছাঁটাইয়ের কথা জানা গেলেও ওরাকেল চাকরি হারানো কর্মীর সংখ্যা নিশ্চিত করেনি। সংবাদসংস্থা এএনআই দাবি করেছে, সবচেয়ে বেশি করে প্রভাব পড়েছে ভারত ও মেক্সিকোয়। ভারতে সংখ্যাটা ১২ হাজারের কাছাকাছি। এভাবে রাতারাতি ৩০ হাজার কর্মীকে ছাঁটাইয়ের নেপথ্যে রয়েছে এআই বা কৃত্রিম মেধার উপর সংস্থার ক্রমবর্ধমান নির্ভরতা। অর্থাৎ কৃত্রিম মেধার পৃথিবীতে গুরুত্ব হারাচ্ছেন একজন রক্তমাংসের কর্মী! AI একাই অসংখ্য কর্মীর কাজ করে দিচ্ছে ও দেবে বলেই মনে করছে সংস্থার পরিচালক গোষ্ঠী।
কৃত্রিম মেধাই সংস্থার ভবিষ্যৎ। সেকথা মাথায় রেখে ডেটা সেন্টার নির্মাণে ওরাকেল সম্প্রতি ১৫৬ বিলিয়ান ডলার বিনিয়োগ করেছে। মূলত ওপেনএআই-এর জন্য বিনিয়োগ। এই বিপুল খরচের অন্যতম কারণ ডেটা সেন্টারের জন্য ৩ মিলিয়ান বিশেষ ধরনের চিপস কেনা। প্রাথমিক বিনিয়োগ ছাড়াও এর জন্য বছরে ৬.৯ বিলিয়ান থেকে ৫০ বিলিয়ান অবধি খরচ হতে পারে বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের কারণেই কোম্পানিটি কর্মী ছাঁটাই-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচের পথে হাঁটল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ঈশান-বুমরাহদের দাপটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ভারত, এশিয়াড ফাইনালে প্রতিপক্ষ পাকিস্তান
-
‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, ‘বীর’ পাইলটের ভূয়সী প্রশংসায় মোদি, কথা পরিবারের সঙ্গে
-
‘রাম নয়, রজনীকান্ত’, রণবীরের ‘রামায়ণ’-এর অ্যাকশন দৃশ্যে ফুঁসছেন ‘শক্তিমান’ মুকেশ খান্না
-
জনবিন্যাসের ভারসাম্যই আসল! SIR বিতর্কের মধ্যেও দেশজুড়ে NRC চাইছে আরএসএস
-
দিনকয়েক আগেই কলকাতায় আসা! রাতের অন্ধকারে হঠাৎ ফের বাংলাদেশে ফেরার চেষ্টা, সীমান্তে পা রাখতেই…