জিওহটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ভাগ্য সদয় হলে মাত্র ১ টাকায় পেতে পারেন জিওহটস্টারের প্রিমিয়াম সাবস্ক্রিপশন (JioHotstar Subscription)। ব্যাপারটা ঠিক কী? কী জানিয়েছে সংস্থা? জেনে নিন খুঁটিনাটি যাবতীয় তথ্য।
আরও পড়ুন:
সংস্থার তরফে জানানো হয়েছে এই অফারটি কেবল নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের জন্যই চালু করা হচ্ছে। তাই অ্যাপে ঢুকলেই যে আপনিও অফারটি পাবেন, তা কিন্তু একেবারেই নয়। তাহলে কী করে জানবেন আপনি অফারটি পাবেন কি না? এই সুবিধা পেতে জিও’র নম্বর দিয়ে অ্যাপটি লগইন করুন। যদি আপনার নম্বরের জন্য অফার প্রযোজ্য হয় তাহলে অ্যাপের সাবস্ক্রিপশন সেকশনে তা দেখিয়ে দেবে। তবে মনে রাখবেন আপনি যদি ইতিমধ্যেই প্রিমিয়াম ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু অফারটি পাবেন না।
জানা গিয়েছে, সাধারণ প্রিমিয়াম সাবস্ক্রিপশনে ইউজাররা যা সুবিধা পান এতেও তা-ই মিলবে একমাসের জন্য। অর্থাৎ কোনও বিজ্ঞাপন ছাড়াই সিনেমা, ওয়েব সিরিজ এবং লাইভ স্পোর্টস দেখা যাবে। এই সাবস্ক্রিপশনের মাধ্যমে ফোন, ল্যাপটপ ও স্মার্ট টিভি- এর মধ্যে যে কোনও দুটি ডিভাইসে একই সময়ে স্ট্রিমিং করা যাবে।
তবে পেমেন্ট করার আগে একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। তা হল ‘অটো-রিনুয়াল’ অপশন। এটি বন্ধ না করলে অফারের মেয়াদ শেষ হওয়ার পর জিওহটস্টার প্রিমিয়ামের স্বাভাবিক সাবস্ক্রিপশন ফি কেটে নিতে পারে। তাই অবশ্যই ‘অটো-রিনুয়াল’ বন্ধ করুন।
সর্বশেষ খবর
-
নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে ৫ লক্ষ টাকা তোলাবাজির চেষ্টা, গ্রেপ্তার প্রতারক
-
চূড়ান্ত হয়ে গেল আগরকরের উত্তরসূরি! গম্ভীরের সঙ্গে জরুরি বৈঠকে চার নির্বাচক
-
রেজিনগরে ঋত-তৃণমূলের ভোটের প্রচারে লজেন্স কুড়োতে গিয়ে দুর্ঘটনা! মৃত ৬ বছরের শিশু
-
প্রায় ১৬ ঘণ্টা পর ইন্দ্রনীল সেনের বাড়ি থেকে বেরল ইডি, আগামিকাল তলব প্রাক্তন মন্ত্রীকে
-
‘ইন্ডির পিণ্ডি চটকে গিয়েছে, দিমাগি নকশালদের পরামর্শ দিতে দিল্লিতে মমতা’, বিস্ফোরক শুভেন্দু