Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৪ জুলাই ২০২৬
Digital Birth Certificate

হাতে লেখা বার্থ সার্টিফিকেটের জরাজীর্ণ দশা? এভাবে মোবাইলেই করে নিন ডিজিটাল

জেনে নিন পদ্ধতি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৪:৩৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৪, ২০২৬, ১৪:৩৫

options
link
হাতে লেখা বার্থ সার্টিফিকেটের জরাজীর্ণ দশা? এভাবে মোবাইলেই করে নিন ডিজিটাল zoom
হাতে লেখা বার্থ সার্টিফিকেটের জরাজীর্ণ দশা? এভাবে মোবাইলেই করে নিন ডিজিটাল

স্কুল-কলেজে ভর্তি থেকে চাকরিতে জয়েন, সবেতেই লাগে বার্থ সার্টিফিকেট। সম্প্রতি এসআইআরেও প্রয়োজন পড়েছে এই নথির। নেটিজেনদের সকলেরই প্রায় ডিজিটাল জন্মের ডিজিটাল শংসাপত্র (Digital Birth Certificate) রয়েছে। তবে সমস্যাটা মধ্য বয়স্কদের। কারণ, আগে একটা সময়ে হাতে লিখে দেওয়া হত বার্থ সার্টিফিকেট। সঠিকভাবে তা রাখতে না পারলে নষ্ট হয়ে যাওয়াই স্বাভাবিক। ফলে অনেকের ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ এই নথি নষ্ট হয়েছে। যা পরবর্তীকালে বডড সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু জানেন কি এই সমস্যার সমাধান রয়েছে আপনার হাতের মুঠোয়? চাইলে নিজের ফোনেই হাতে লেখা বার্থ সার্টিফিকেট ডিজিটালাইজ করে নিতে পারবেন নিমেষে। চলুন আজ জেনে নেওয়া যাক বিস্তারিত।

১. প্রথমে মোবাইল বা কম্পিউটারের orgi.gov.in ওয়েবসাইটে যান।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২. পাবেন General Public Sign Up অপশন।

৩. তাতে ক্লিক করে নাম, ইমেল, মোবাইল নম্বর-সহ প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রার করুন।

৪. রেজিস্ট্রেশনের পর আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে।

৫. সেটি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফাই করুন এবং নতুন লগ ইন তথ্য ব্যবহার করে পোর্টালে ঢুকুন।

৬. সেখানে পাবেন Birth সেকশন। তাতে ক্লিক করলে Add Old Birth Event অপশন পাবেন। 

৭. এরপর খুলবে ফর্ম। পুরনো জন্ম শংসাপত্র দেখে প্রয়োজনীয় সমস্ত তথ্য দিন। পুরনো জন্ম শংসাপত্র স্ক্যান করে বা PDF কপি এবং বাবা-মায়ের বৈধ পরিচয়পত্র স্ক্যান করে আপলোড করুন।

৮. তথ্য যাচাই করে Submit বাটনে ক্লিক করুন।

জানা যাচ্ছে, আবেদনের সাধারণত ৭ থেকে ১০ দিনের মধ্যেই ডিজিটাল জন্ম শংসাপত্র তৈরি হয়ে যায়। উপরিউক্ত পোর্টালে লগ ইন করে যে কোনও সময় তা ডাউনলোড করতে নিতে পারবেন। উল্লেখ্য, ডিজিটাল বার্থ সার্টিফিকেটে কিউআর কোড থাকে। ফলে সেটি স্ক্যান করেই সহজেই তা ব্যবহার করা যায়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.