সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তীব্র যন্ত্রণা সয়ে চলে যেতে হয়েছে তাকে৷ আট দিন ধরে বেশ কয়েকজন নরাধম তার আট বছরের ছোট্ট শরীরটার উপর চালিয়েছে নির্মম অত্যাচার৷ সেই যন্ত্রণার আগুনে পুড়ে খাক গোটা দেশ৷ ছোট্ট আসিফা বানোর জন্য বিচার চেয়ে দিকে দিকে চলছে আন্দোলন৷ অথচ সেই আসিফাই ট্রেন্ডিংয়ে শীর্ষে এক পর্ন সাইটে৷
[ কাঠুয়ার ছায়া এবার হরিয়ানায়, ধর্ষণ করে খুন ৮ বছরের শিশুকন্যাকে ]
নববর্ষের আমেজ ফুরিয়েছে৷ সোমবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ঘোরাঘুরি করছে একটা স্ক্রিনশট৷ জনপ্রিয় এক পর্ন সাইটে ট্রেন্ডিংয়ের শীর্ষে আসিফা৷ আসিফা! যে মেয়েটি কিনা গোটা ভারতের ধর্ষিতা চেতনার সমতুল হয়ে দাঁড়িয়েছে, তার খোঁজ চলছে পর্ন সাইটে! প্রথম দেখায় তাই একটু অবাকই হতে হয়৷ মনে হতে পারে এ বোধহয় কোনও ফটোশপ করা ছবি৷ ফেক ছবির এই রমরমা বাজারে কেউ বা কারা বোধহয় এ গুজব রটিয়েছে৷ কিন্তু চোখ কানের বিবাদ ভঞ্জন করতে পর্ন সাইটটি পৌঁছাতে পারলে সত্যিই বিস্ময়ে হতবাক হতে হয়৷ ভারতে ট্রেন্ডিংয়ের যে তালিকা, তার প্রথম নামটিই আসিফা৷ সেখান থেকে যে ভিডিও খুলছে তার সঙ্গে অবশ্য আসিফার কোনও সম্পর্ক নেই৷ সাধারণত সার্চ অপশনের উপর ভিত্তি করেই ট্রেন্ডিংয়ের তালিকা নির্ধারিত হয়৷ কখন কোন জিনিসটা আগে আসবে তা নির্ভর করে, ওই সাইটের ভিজিটরের রুচির উপর৷ এই সূত্র মানলে বুঝতে হয়, এই দেশেরই বহু মানুষ ওই সাইটটিতে আসিফার ধর্ষণের ভিডিও খুঁজেছে৷ এতটাই খোঁজ পড়েছে যে আসিফা নামটি ট্রেন্ডিংয়ের প্রথমে চলে এসেছে৷
[ কাঠুয়া গণধর্ষণ মামলার শুনানি শুরু, প্রাণরক্ষায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ নির্যাতিতার আইনজীবী ]
সোশ্যাল মিডিয়ায় ছবি যত ছড়িয়েছে, তত প্রতিবাদে সরব হয়েছেন নেটিজেনরা৷
যে দেশে আসিফার মতো আট বছরের মেয়েকে জমি দখলের রাজনীতিতে ধর্ষিতা হতে হয়, সে দেশে এমনিতেই লজ্জা রাখার জায়গা নেই৷ তার উপর দেশবাসীই সেই যন্ত্রণার ভিডিও খুঁজছে পর্ন সাইটে৷ অর্থাৎ আসিফার যন্ত্রণাতেও কেউ জমিয়ে তুলতে চাইছে একান্ত বিনোদনের মৌতাত৷ একদিকে আসিফার জন্য প্রতিবাদ, অন্যদিকে সেই আসিফারই খোঁজ চলছে পর্ন সাইটে- এই দ্বৈততার মুখে পড়ে দিকভ্রান্ত মানুষ৷ বিস্মিত মুখে মুখে একটাই প্রশ্ন, এ যদি আমার দেশ না হয় তবে কার দেশ বলো!
সর্বশেষ খবর
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?
-
রাজ্যে ফের শিক্ষক নিয়োগ, কাউন্সিলিংয়ের দিন ঘোষণা, কী জানাল কমিশন?
-
রণবীরের ‘রামায়ণ’ ব্লকবাস্টার করাতে ‘ব্রহ্মাস্ত্র’ করণ জোহরের! করলেন ২৫৯ কোটির চুক্তি
-
মুম্বইয়ের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে বিশাল কুমির, দেখেই চক্ষু চড়কগাছ এলাকাবাসীর, ভাইরাল ভিডিও