সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:লেনোভো ভারতে নিয়ে এল তাদের এন্ট্রি লেভেল স্মার্টফোন A6600৷ এমনই খবর ফোন রেডারের ওয়েবসাইটে৷ রিপোর্টে বলা হয়েছে এই নতুন ফোনটির দাম ৬,৯৯৯ টাকা৷ যদিও লেনোভোর পক্ষ থেকে এখনও এই স্মার্টফোন সংক্রান্ত কোন ঘোষণা করা হয়নি৷
অ্যান্ড্রয়েড এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ৭২০x১২৮০ রেজোলিউশন৷ ১ গিগাহার্ৎজ মিডিয়াটেক কোয়াডকোর প্রসেসর সঙ্গে ১ গিগাবাইট র্যাম৷ ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং সর্বোচ্চ ৩২ গিগাবাইট স্টোরেজ থাকছে ফোনটিতে৷
এর পাশাপাশি, লেনোভো দ্রুতই Z2Plus স্মার্টফোন ভারতে আনছে৷ টুইটারে এমনটাই জানিয়েছে সংস্থাটি৷ নয়া মডেলে চিনা Zuk Z2 হ্যান্ডসেটের বৈশিষ্ট্যগুলি থাকতে পারে৷
Zuk Z2 ফোনটি অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো অপারেটিং সিস্টেমের৷ ১০৮০x১৯২০ রেজোলিউশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে-র সঙ্গে রয়েছে কোয়াডকোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ প্রসেসর৷ ৪ গিগাবাইট র্যাম ও ৬৪ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ৷ এছাড়াও ডুয়াল ন্যানো সিম এবং ১৩ মেগাপিক্সেল এলইডি ফ্ল্যাশ সহ ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা৷ এছাড়াও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ফোনটিতে৷
সর্বশেষ খবর
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র
-
SIR-এ বাদ, ট্রাইব্যুনালেও ওঠেনি নাম, হতাশায় চরম সিদ্ধান্ত কালনার যুবকের!
-
নাম জড়ায় ভূপেশ বাঘেল, রণবীর কাপুরদের! গ্রেপ্তার সেই মহাদেব বেটিং অ্যাপের কিংপিং
-
নেতাজি ও বিপ্লবী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর সম্পর্ক, ফৈজাবাদের রহস্যময় সেই সাংকেতিক চিঠি