সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লেনোভো টেক ওয়ার্ল্ড ২০১৬ মেগা ইভেন্টে সংস্থার সিইও প্রকাশ্যে আনলেন প্রথম ‘প্রোজেক্ট ট্যাঙ্গো’ স্মার্টফোন। গুগলের সঙ্গে যৌথ উদ্যোগে বাজারে আনা হয়েছে এই সর্বাধুনিক স্মার্টফোনটি।
ফোনটির পোশাকি নাম ফ্যাব ২ প্রো। ইউজারকে অগমেন্টেড ও ভার্চুয়াল রিয়্যালিটির (AR ও VR) দুর্দান্ত অভিজ্ঞতা দেবে নয়া স্মার্টফোনটি, দাবি প্রস্তুতকারক সংস্থার। সেপ্টেম্বর থেকে বাজারে ফোনটির বিক্রি করা শুরু হবে অনলাইন স্টোর মারফত। স্পোর্টস মডেলের দাম মার্কিন ডলারে ৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫০০ টাকা। তবে দাম শুরু হচ্ছে ২০ হাজার টাকা থেকে।
লেনোভো ও গুগলের যৌথ উদ্যোগে এই প্রথমবার স্মার্টফোনে ‘প্রোজেক্ট ট্যাঙ্গো’ কনসেপ্ট এল। ফোনের ক্যামেরা ও সেন্সর একজন ইউজারকে সম্পূর্ণ থ্রি-ডি অভিজ্ঞতা দিতে পারবে বলে দাবি লেনোভোর। নেভিগেশন বা গেমিংয়ের সময় অগমেন্টেড রিয়্যালিটির আস্বাদ দেবে নয়া ফোন। সহজ করে বললে, মাঠে যেভাবে হাত-পা নাড়িয়ে, ছুটে টেনিস বা ক্রিকেট খেলতে হয়- সেই একই স্বাদ পাবেন বাড়িতে বসেই। আপনার gesture tracking করে এই ফোন আপনাকে প্লে-স্টেশনের কায়দায় গেমস খেলতে সাহায্য করবে।
এর পাশাপাশি লেনোভো ফ্যাব ২ প্রো স্পোর্টস মডেলে রয়েছে ৬.৪ ইঞ্চির এইপিএস ডিসপ্লে। রয়েছে মোট ৪টি ক্যামেরা, যার মধ্যে রিয়ার ক্যামেরা ১৬ মেগাপিক্সেলের, ফ্রন্টে পাবেন ৮ এমপি। রয়েছে একটি মোশন সেন্সিং ক্যামেরা ও একটি ডেপথ সেন্সিং ইনফ্রারেড ক্যামেরা। ৪ জিবি র্যাম ও অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ফ্যাব ২ প্রো-কে বাকিদের চেয়ে বেশ কয়েক কদম এগিয়ে রাখবে। মিউজিকের জন্য রয়েছে ডলবি অডিও ৫.১ ক্যাপচার টেকনোলজি। লেনোভো জানিয়েছে, শুধুমাত্র এই ফোনটির জন্য ২৫টি অ্যাপস তৈরি করেছে তারা। চলতি বছরের শেষে সংখ্যাটা গিয়ে দাঁড়াবে ১০০-তে।

সর্বশেষ খবর
-
বাইচ প্রতিযোগিতায় অঘটন! বিদ্যাধরীতে নৌকা উলটে বিপত্তি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২০ প্রতিযোগী
-
দুর্গাপুজোর চাঁদার জন্য জুলুমবাজি? এবার হোয়াটসঅ্যাপ করলেই ছুটে আসবে পুলিশ!
-
যুদ্ধের শঙ্কায় ফের রক্তাক্ত দালাল স্ট্রিট! একধাক্কায় ১২০০ পয়েন্ট পড়ল সেনসেক্স, বেহাল নিফটিও
-
শতাব্দী রায়ের পিতৃবিয়োগ, ‘১৫ দিনে কী থেকে যে কী হয়ে গেল…’, শোকস্তব্ধ অভিনেত্রী
-
গিলে খাচ্ছে গঙ্গা, শিউলি-কাশফুলে ভরা সামশেরগঞ্জে পুজো যেন শুধুই বিষাদের