২০ জুলাই দেশের বাজারে Lenovo K5 Note

দুর্দান্ত সব ফিচারে ঠাসা, দামেও সস্তা...

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১, ২০১৯, ১৬:৫৯

options
link
২০ জুলাই দেশের বাজারে Lenovo K5 Note

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০ জুলাই ভারতের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে লেনোভো কে ফাইভ নোট। শনিবার এক টুইট করে এ কথা জানিয়েছে সংস্থাটি।

Advertisement

চলতি বছরের জানুয়ারি মাসে চিনে ১৬৭ ডলারের বিনিময়ে মডেলটির বিক্রি শুরু হয়। ভারতীয় মুদ্রায় কমবেশি ১১ হাজার টাকা। সুতরাং এ দেশে লঞ্চ হলে মডেলটির দাম ১২ হাজার টাকার বেশি হবে না বলেই অনুমান বাজার বিশ্লেষকদের। (ডুয়াল রিয়ার ক্যামেরা-সহ Redmi Note 4 আনছে Xiaomi)

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

৫.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে বিশিষ্ট এই মডেলে রয়েছে ১৯২০x১০৮০ পিক্সেল রেজোলিউশন। কিন্তু পুরনো কে ফোর নোট মডেলে যেখানে মার্শমেলো আপডেট মিলছে, সেখানে নয়া মডেল কিনলে পাবেন ৫.১ অ্যান্ড্রয়েড ললিপপ আপডেট।

Advertisement

কে ফাইভ নোটে রয়েছে ১.৮ গিগাহার্ৎজ অক্টা-কোর মিডিয়াটেক হেলি পি১০ প্রসেসর, সঙ্গে ২ জিবি র‍্যাম। ১৬ জিবির ইন্টারনাল স্টোরেজ, মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এক্সপ্যান্ডেবল ১২৮ জিবি পর্যন্ত। (বাজারে এল স্যামসাং Galaxy J2 ও J Max ফ্যাবলেট)

এছাড়া এই দামের মধ্যে আর পাঁচটা ফোনে যে যে সুবিধা পাওয়া যায়, কে ফাইভ নোটেও সেগুলি মিলবে। যেমন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ডলবি অ্যাটমস সাউন্ড। ছবি তোলার জন্য ১৩ এমপি-র রিয়ার ক্যামেরা, সঙ্গে ডুয়াল টোন এলইডি। সেলফির জন্য ৮ এমপি ফ্রন্ট ক্যামেরা। ফোর-জি সাপোর্টেড মডেল। ব্যাটারি ৩৫০০ এমএএইচ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

k5_web-2

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.