সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘মাথা খারাপ’ হয়ে গিয়েছে চ্যাটজিপিটির। এক প্রশ্ন করলে উত্তর দিচ্ছে অন্য। এমন গুঞ্জনে হইচই নেটপাড়ায়। আর এরই মধ্যে জানা গেল, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় বিরাট বদল ঘটতে চলেছে ভারতে। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। এবার এআই-এর ক্ষেত্রেও আত্মনির্ভর হতে চলেছে এই দেশ। সৌজন্যে শিল্পপতি মুকেশ আম্বানি (Mukesh Ambani)।
ব্যাপারটা ঠিক কী? শোনা যাচ্ছে, সব ঠিকঠাক থাকলে শীঘ্রই শক্তিশালী এআই টুল আনতে চলেছে আম্বানির সংস্থা রিলায়েন্স। যার পোশাকি নাম হবে ‘হনুমান।’ বজরংবলির নামেই কৃত্রিম মেধার নামকরণ করার নেপথ্যেও রয়েছে বিশেষ কারণ। হনুমানের অসীম ক্ষমতা। শক্তির দিক থেকে তা অন্যদের অনেকটাই পিছনে ফেলে দেয়। রিলায়েন্সের নয়া ভারতজিপিটিও (BharatGPT) তেমনই শক্তিশালী হবে।
[আরও পড়ুন: কাঁদানে গ্যাসের ধকল নিতে পারল না শরীর, কৃষক বিক্ষোভে এবার মৃত্যু ২৪-এর চাষির]
টেলিকমের দুনিয়ার বড়সড় পরিবর্তন ঘটিয়েছিল আম্বানির সংস্থা। এই কোম্পানির হাত ধরেই সস্তায় ৪জি পরিষেবা পেয়েছে সাধারণ মানুষ। অল্প মূল্যে হাতে পেয়েছেন স্মার্টফোনও। এবার এআইয়ে জগতেও বিপ্লব ঘটাতে চলেছে এই সংস্থা। রিলায়েন্স ইন্ডাস্ট্রি এবং আইআইটি বম্বের ইঞ্জিনিয়াররা যৌথভাবে এই প্রযুক্তি গড়ে তুলছেন। জানা গিয়েছে, এই ভারতজিপিটি মোট ১১টি ভাষায় কাজ করবে। স্বাস্থ্য পরিষেবা, প্রশাসনিক, আর্থিক থেকে শিক্ষা- সব ক্ষেত্রেই সহযোগিতার হাত বাড়িয়ে দেবে ‘হনুমান’।
এখানেই শেষ নয়, আপনার কথা শুনেই সে টেক্সট টাইপ করে দিতে পারবে। ফলে ইউজারের কাজ আরও কমে যাবে। ইতিমধ্যেই ‘জিও ব্রেনে’ কাজ করতে শুরু করে দিয়েছে হনুমান। ইউজাররা নিজেদের প্রয়োজন মতো এর বেশ কিছু ফিচার সাজিয়ে নিতে পারবেন। স্বাভাবিক ভাবেই এই খবর যে প্রযুক্তিপ্রেমীদের উৎসাহ আরও বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য।
[আরও পড়ুন: লোকসভা নির্বাচনের দিন ঘোষণা শীঘ্রই? স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ শুরু কমিশনের]
সর্বশেষ খবর
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের