Jio Prepaid Plan

২৮ নয় ৩০ দিন! একমাসের সবচেয়ে সস্তা প্ল্যান জিও-র, তবে মিলবে না এই সুবিধা

জিও-র ৩৪৯ টাকার প্ল্যানের সঙ্গেই বা এর তফাত কোথায়?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৬, ২০২৬, ১৯:১০

options
link
২৮ নয় ৩০ দিন! একমাসের সবচেয়ে সস্তা প্ল্যান জিও-র, তবে মিলবে না এই সুবিধা
৩০ দিনের এই প্ল্যানে কী কী আছে?

৩৩৯ টাকার নতুন প্রিপেড প্ল্যান নিয়ে এল রিলায়েন্স জিও। দেশের সব প্রান্তের ইউজাররাই এই প্ল্যানে রিচার্জ করতে পারবেন। এই প্ল্যানের বিশেষত্ব হল, ২৮ দিন নয়, এই প্ল্যান ৩০ দিনের। দৈনিক দেড় জিবি ডেটা ও ১০০ এসএমএসের মতো সুবিধা মিললেও কোনও কোনও সুবিধা এখানে মিলবেও না। বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisement

রিলায়েন্স জিও (Reliance Jio) তাদের ৩৩৯ টাকার প্রিপেড প্ল্যানটিতে (Prepaid Plan) দিচ্ছে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক দেড় জিবি ডেটা (কোটা ফুরিয়ে গেলে ৬৪ কেবি প্রতি সেকেন্ডে তা মিলবে) ও ১০০ এসএমএস। সেই সঙ্গে মিলবে জিওটিভি, জিওটিভি এআই ক্লাউড অ্যাপের সাবস্ক্রিপশন! কিন্তু কোনও রকম ওটিটি বেনিফিট নেই এই প্ল্যানে। নেই ৫জি ডেটাও। আসলে জিও কেবল দৈনিক ২ জিবি বা তার বেশি ডেটার ক্ষেত্রেই ৫জি ডেটা দেয়।

Advertisement

রিলায়েন্স জিও তাদের ৩৩৯ টাকার প্রিপেড প্ল্যানটিতে দিচ্ছে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক দেড় জিবি ডেটা ও ১০০ এসএমএস। সেই সঙ্গে মিলবে জিওটিভি, জিওটিভি এআই ক্লাউড অ্যাপের সাবস্ক্রিপশন!

অর্থাৎ এই নতুন প্ল্যানে ইউজাররা দৈনিক হিসেবে ১০.৯৩ টাকা থেকে সাড়ে ১১ টাকা খরচ করেই এই সুবিধাগুলি পাবেন। সুতরাং যে তারিখে রিচার্জ করলেন, একমাস পরে সেই দিনই রিচার্জ করতে হবে। ২৮ দিনের প্ল্যান হলে অবশ্য এর দু’দিন আগেই ভ্যালিডিটি ফুরোত। এক্ষেত্রে মাস ৩১ দিনে শেষ হলেও নো চিন্তা। পুরো মাসটাই হাতে পাবেন ইউজাররা। এছাড়াও এই প্ল্যানের সুবিধা হল গুগল জেমিনি প্রো-এর ১৮ মাসের সাবক্রিপশন পাওয়া যাবে। পাশাপাশি এই প্ল্যানের সঙ্গে উপলব্ধ জিওএআইক্লাউড-এ ৫ টিবি ক্লাউড স্টোরেজের সুবিধাও গ্রহণ করতে পারেন ইউজাররা।

Advertisement

এখানে একটি তুলনা চলেই আসে। জিও-র ৩৪৯ টাকার প্ল্যানে মিলবে দৈনিক ২ জিবি ডেটা। সেখানে এক্ষেত্রে মিলবে মাত্র দেড় জিবি ডেটা। সেই হিসেবে যাঁরা বেশি স্ট্রিম বা ডাউনলোড করেন, তাঁদের হয়তো এই প্ল্যান ততটা আকর্ষণীয় মনে হবে না। কিন্তু সাধারণ ভাবে ডেটা, ভয়েস কল মিলিয়ে একটি চলনসই প্ল্যান খুঁজলে এই প্ল্যান নিঃসন্দেহে কার্যকরী হবে। এক্ষেত্রে প্ল্যানটি কার্যকর থাকবে ৩০ দিন। প্রসঙ্গত, এয়ারটেল ও ভোডাফোনের ক্ষেত্রে যথাক্রমে ৩৯৯ ও ৩৪৯ টাকায় ৩০ দিনের সবচেয়ে সস্তা প্ল্যান এনেছে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.