Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Sukanta Majumdar

‘এবার কলকাতা পুরসভায় সনাতনী মেয়র’, বলছেন পুরভোটের ‘ইনচার্জ’ সুকান্ত মজুমদার

পুর নির্বাচনের টার্গেটও বেধে দেন সুকান্ত। পাশাপাশি কীভাবে প্রার্থী বাছাই হবে তা-ও জানান তিনি। 

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৮:০২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৬, ২০২৬, ১৮:০২

options
link
‘এবার কলকাতা পুরসভায় সনাতনী মেয়র’, বলছেন পুরভোটের ‘ইনচার্জ’ সুকান্ত মজুমদার zoom
সুকান্ত মজুমদার।
Advertisement

এবার কলকাতা পুরসভায় বসবে কোনও সনাতনী মেয়র। কলকাতা পুরভোট পরিচালনা কমিটির ইনচার্জের দায়িত্ব নিয়ে এই কথাই বললেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ইতিমধ্যেই কলকাতা পুর নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে বিজেপি। পুর নির্বাচনের টার্গেটও বেধে দেন সুকান্ত। পাশাপাশি কীভাবে প্রার্থী বাছাই হবে তা-ও জানান তিনি। 

বুধবার সাংবাদিক বৈঠক করেন সুকান্ত মজুমদার। সেখানে তিনি জানান, কলকাতা পুরসভা নির্বাচনে প্রার্থী বাছাইয়ের জন্য একটি এসওপি তৈরি করবে দল। সেই এসওপি অনুযায়ী প্রার্থী বাছাই হবে। সমাজের সব স্তরের মানুষকে তালিকায় রাখা হবে। স্বচ্ছ ভাবমূর্তির মানুষকেই অগ্রাধিকার দেবে দল। এছাড়াও যাঁরা দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে জড়িত তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। দলের সকলের সঙ্গে আলোচনা করে প্রার্থী বাছাই করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এর পাশাপাশি বিজেপির ‘অতি উৎসাহী’ নেতাদের সতর্ক করে দেন সুকান্ত। তাঁর কথায়, “কেউ যদি মনে করে আমি প্রার্থী হয়ে গিয়েছি, তাহলে পরে তাঁকে আফসোস করতে হবে। তখন আফসোস করবে, কাঁদবে।” ভালো তৃণমূলের নেতা বিজেপির প্রার্থী তালিকায় জায়গা পাবে কি না সেই প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, “ভালো ও কালো দুটোই আপেক্ষিক। তাই আপেক্ষিক বিষয় নিয়ে রাজনীতিতে কথা না বলাই ভালো।” এর পাশাপাশি পুরভোটের টার্গেটও বেধে দেন সুকান্ত। তিনি জানান, বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল বিচার করলে কলকাতার ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ১০১টি ওয়ার্ডে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল ধরাশায়ী হয়েছে। বর্তমানে ২০৯টি ওয়ার্ড হয়েছে। তার মধ্য়ে ১৭০-১৮০টি আসনে জিতবে বিজেপি।

Advertisement

সুকান্তর কথায়, “যে পুরসভার লোগোতে তিনদিকে পদ্মফুল ও একদিকে স্বস্তিক আছে সেখানে আগামীদিনে সনাতনী মেয়র বসবে। কলকাতা পুরসভা পুরনো হৃতগৌরব ফিরে পাবে।”

উল্লেখ্য, বিধানসভা নির্বাচনে রাজ্য়ে পালাবদলের কিছুদিনের মধ্যেই কলকাতা পুরসভার মেয়র পদ থেকে পদত্যাগ করেন ফিরহাদ হাকিম। বর্তমানে স্মিতা পাণ্ডে পুরসভার প্রশাসকের দায়িত্ব পালন করছেন। আগামী ডিসেম্বর মাসে কলকাতা পুরসভায় নির্বাচন হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারকে এই নির্বাচনের দায়িত্ব দিয়েছে বিজেপি। ভোটের দায়িত্ব নিয়েই সুকান্ত স্পষ্ট করলেন, কলকাতা পুরসভায় সনাতনী মেয়র বসবে।    

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.