সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাজকীয় প্রত্যাবর্তন বললেও কম বলা হবে! এবছরই নোকিয়া তাদের নতুন দুটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন বাজারে আনতে চলেছে৷ নয়া ফোন দুটি হবে সংস্থার ফ্ল্যাগশিপ মডেল৷ অর্থাৎ সংস্থার উৎপাদিত স্মার্টফোনগুলির মুখ হতে চলেছে নতুন মডেল দু’টি৷
নোকিয়ার স্মার্টফোন তৈরির বরাত পেয়েছে HMD Global৷ আগামী ১০ বছর নোকিয়া ব্র্যান্ডের অধীনে ফোন তৈরির বরাত পেয়েছে ওই সংস্থাটি৷ GizmoChina ওয়েবসাইটের দাবি, নয়া মডেল দু’টির স্ক্রিন সাইজ হবে ৫.২ ও ৫.৫ ইঞ্চির৷ ডিসপ্লে হবে OLED ও কোয়াড এইচ ডি রেজোলিউশনের৷ রিপোর্ট মোতাবেক, নোকিয়া স্মার্টফোনে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ চিপ সেট, সঙ্গে অ্যান্ড্রয়েড এন বা অ্যান্ড্রয়েড নুগাট আপডেট৷ সেই সঙ্গে ২২.৬ এমপি প্রাইমারি ক্যামেরা৷
তবে সবচেয়ে বড় যে তথ্যটি চলতি সপ্তাহে টুইটারে ফাঁস হয়ে গিয়েছে, সেটি হল এই মডেল দু’টির আনুমানিক দাম৷ সূত্রের খবর, নোকিয়ার প্রথম অ্যান্ড্রয়েড স্মার্টফোনের দাম হতে পারে ৩০০০ ইউয়ান৷ ভারতীয় মুদ্রায় আনুমানিক ৩০,১৪০ টাকা৷
নোকিয়া স্মার্টফোনের ফার্স্ট লুক:

সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের