App

এবার অ্যাপই জানাবে বাস কোথায়, কাটা যাবে টিকিটও, কলকাতায় চালু ‘WHERE IS MY BUS’

উদ্বোধন করলেন পরিবহণ মন্ত্রী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৫, ১৭:৪৬

options
link
এবার অ্যাপই জানাবে বাস কোথায়, কাটা যাবে টিকিটও, কলকাতায় চালু ‘WHERE IS MY BUS’

নব্যেন্দু হাজরা: বাস কখন আসবে, নিত্যযাত্রীদের নিত্যদিনের একই প্রশ্ন। এবার সেই প্রশ্নের উত্তর হাতের মুঠোয়। চালু হচ্ছে ‘WHERE IS MY BUS’ অ্যাপ। শনিবার পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী অ্যাপটির উদ্বোধন করেন। পরিবহণ দপ্তর ও তথ্যপ্রযুক্তি দপ্তরের যৌথ উদ্যোগে নির্মিত অ্যাপটির মূল লক্ষ্য সহজভাবে ব্যবহারযোগ্য ও নিরাপদ যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা।

Advertisement

কলকাতায় গণপরিবহনে হাজার হাজার নিত্যযাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ‘WHERE IS MY BUS’ অ্যাপ আনল রাজ্য সরকার। এই অ্যাপের মাধ্যমে জানা যাবে বাসের সঠিক অবস্থান। বাস কোথায়, তা যেমন জানা যাবে তেমনই ডিজিটাল টিকিট কাটারও ব্যবস্থা থাকবে। প্রথমে ১৬টি বিশেষ রুটের ৬০টি বাসকে এই অ্যাপ-এর আওতাভুক্ত করা হয়েছে। পরবর্তী ৪-৬ সপ্তাহের মধ্যে এই পরিষেবাকে কলকাতার সব শীতাতপনিয়ন্ত্রিত সরকারি বাসে ব্যবহার করা হবে। পরে কলকাতার সমস্ত বেসরকারি বাসকেও এর আওতায় আনা যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কী কী সুবিধা মিলবে এই অ্যাপ?

Advertisement

১) বাসের বর্তমান অবস্থান চিহ্নিতকরণ।
২) বাসটি আসার নির্দিষ্ট সময়।
৩) নির্দিষ্ট রুটের সমস্ত স্টপেজ এবং নির্ধারিত ভাড়া।
৪) অ্যাপ-এর মাধ্যমে সঠিক ভাড়া প্রদান করা।

এই অ্যাপের মাধ্যমে বাসগুলিকে কন্ট্রোল রুম থেকে পর্যবেক্ষণ করার সুযোগ থাকছে। ফলে ওভার-স্পিডিং, রুট বদল-সহ যে কোনও রকমের আপদকালীন পরিস্থিতি মোকাবিলার সুযোগ থাকবে। অ্যাপটি গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই iOS App Store-এও পাওয়া যাবে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন