সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখন আর শুধু বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিতেই নয়, অফিসিয়াল কাজেও ব্যবহার করা হয় জনপ্রিয় মেসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। তাই ইউজারদের সুবিধায় বছরভর নিত্যনতুন ফিচার নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে থাকে সংস্থা। এবার গ্রুপ কলিং ফিচারে এল বড়সড় বদল।
ব্যাপারটা ঠিক কী? বর্তমানে যাবতীয় অফিসিয়াল কাজ হয় হোয়াটসঅ্যাপে। বহু মিটিং হয় এই অ্যাপে গ্রুপ কলিংয়েই। সেই সেই কথা মাথায় রেখে ‘শিডিউল কলিং’ ফিচার এনেছে জুকারবার্গের সংস্থা। অর্থাৎ এবার আগে থেকে শিডিউল করে রাখতে পারবেন। নির্ধারিত সময়ে কল শুরু হওয়ার আগে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশন। ফলে নির্ধারিত সময়ে কল শুরুর ক্ষেত্রে আর কোনওরকম সমস্যা থাকবে না। নয়া এই ফিচারে ব্যবহারকারীরা ভীষণভাবে উপকৃত হবে বলে মনে করছে সংস্থা।
কিন্তু কীভাবে শিডিউল করবেন কল? প্রথমে হোয়াটসঅ্য়াপ ওপেন করে কল ট্যাবে যান। সেখানে পাবেন (+) অপশন। তাতে ক্লিক করলে শিডিউল করা যাবে কল। যারা যারা ওই কলে থাকবেন তাঁরা সকলেই নোটিফিকেশন পাবেন। ফলে আলাদা করে কাউকে জানানো, বা কারও মিস করার বিষয়ও কমই থাকছে। সংস্থা সূত্রে খবর, মূলত, জুমের কায়দায় হোয়াটসঅ্যাপ কলিং ফিচারকে সাজাতেই এই ফিচার চালুর ভাবনা।
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের