সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনই ভারতের বাজারে আসছে না স্যামসাং Note 7৷ অথচ সামনে পুজো! যাঁরা অধীর আগ্রহে Note 7-এর অপেক্ষা করছিলেন, অথবা যাঁরা পুজোর আগে পুরনো স্মার্টফোনটি বদলে ফেলতে চান, তাঁদেরকে সুখবর দিল স্যামসাং৷ ক্রেতাদের মন ভাল করে দিতে বাজারে এসে গেল Galaxy J7 Prime৷
একঝাঁক ফিচার ও শক্তিশালী হার্ডওয়্যার যুক্ত এই স্মার্টফোনকে নিজের আগামী ফোন হিসেবে বেছে নিতেই পারেন৷ চলুন দেখে নেওয়া যাক Galaxy J সিরিজের এই ফোনে কী কী ফিচার রয়েছে৷
এটি আসলে Galaxy J7-এর আপগ্রেটেড ভার্সন৷ জনপ্রিয় মডেলটির থেকে নতুন মডেলটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে৷ সম্পূর্ণ মেটাল বডির ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অপশনটি থাকছে৷

৫.৫ ইঞ্চির মডেলের স্ক্রিনটি fullHD৷ অর্থাৎ এই স্ক্রিনে ভিডিও দেখার অভিজ্ঞতা আরও মজাদার হবে৷
3GB RAM ও 32GB ইন্টারনাল স্টোটেজ ফোনটিকে কোনওভাবেই হ্যাং হতে দেবে না৷
ইক্সিনস প্রসেসরের ফোনটির ব্যাটারি ৩৩০০ mAh-এর৷
এবার নজর দেওয়া যাক এর ক্যামেরার দিকে৷ রিয়ার ক্যামেরা ১৩ এমপি ও সেলফি তোলার জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা৷
এত ফিচার সত্ত্বেও এর সমসাময়িক বাকি সব ফোনের চেয়ে সস্তা Galaxy J7 Prime৷ Moto G4 Plus, Xiaomi Mi 5 ফোনগুলিতে যেখানে এসব ফিচার পেতে হলে আপনাকে ২১ হাজার টাকারও বেশি খরচ করতে হবে, সেখানে গ্যালাক্সি J7 প্রাইমের মূল্য ১৮,৭৯০ টাকা৷
সর্বশেষ খবর
-
ন’মাস ধরে যৌন নিগ্রহের শিকার! নাবালিকার সন্তান প্রসবের পর কু-কীর্তি ফাঁস, এন্টালিতে গ্রেপ্তার যুবক
-
দার্জিলিঙে রোপওয়ে করবে আদানিরা! শুভেন্দু সরকারের উদ্যোগে বঙ্গ পর্যটনে নতুন দিগন্ত
-
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একজোট বিরোধীরা, অপসারণের দাবিতে এবার সংসদের দু’কক্ষেই ইমপিচমেন্ট প্রস্তাব!
-
দুধের তৈরি না হলে বলা যাবে না ‘পনির’, ভেজালের রমরমা রুখতে কড়া নিয়মের পথে কেন্দ্র
-
পুজোয় বাঙালির পাতে পড়বে না পদ্মার ইলিশ! রুপোলি শস্য রপ্তানিতে মেলেনি ছাড়পত্র