সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা কয়েকদিন ধরে সংবাদ শিরোনামে রয়েছে বন্যা বিধ্বস্ত কেরল৷ দেশের গণ্ডি পেড়িয়ে কেরলের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক মহলও৷ বিগত একশো বছরের মধ্যে সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে ‘ঈশ্বরের আপন দেশ’-এ৷ সরকারি হিসাবে সলিল সমাধি হয়েছে প্রায় চারশো মানুষ৷ বেসরকারি হিসাবে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে৷ নিখোঁজ কয়েক হাজার মানুষ৷ তাঁদের এখনও খোঁজ চলছে৷ অনেক প্রত্যন্ত এলাকায় এখনও পৌঁছাতে পারেনি সেনা৷ এমন পরিস্থিতিতে কেরলের দুর্গত মানুষদের সাহায্যার্থে এগিয়ে এল গুগল৷ বিপর্যস্ত মানুষদের জন্য সংস্থাটি আনল নয়া পরিষেবা৷
[বন্যা দুর্গতদের খুঁজতে নয়া অ্যাপ, বিনামূল্যে পরিষেবা দিচ্ছে টেলিকম সংস্থাগুলি]
গুগলের এই নয়া পরিষেবায়, এবার অফলাইনেও তাঁদের নির্দিষ্ট লোকেশন জানাতে পারবেন জলবন্দি কেরলের মানুষরা৷ অ্যানড্রয়েড ফোন বা ট্যাবলেট ব্যবহার করে অফলাইনে গুগল ম্যাপের সাহায্যে তাঁদের নির্দিষ্ট লোকেশন জেনারেট করতে পারবেন সাহায্যপ্রার্থী মানুষগুলি৷ একবার লোকেশন জেনারেট করলেই তা সরাসরি পৌঁছে যাবে উদ্ধারকারী সেনা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির কাছে৷ ফলে খুব সহজেই প্রত্যন্ত অঞ্চল থেকেও সাধারণ মানুষকে উদ্ধার করে নিয়ে আসতে পারবেন উদ্ধারকারীরা৷
[হজযাত্রীদের জন্য সুখবর, এবার অ্যাপেই মিলবে একগুচ্ছ সুবিধা]
কেমন ভাবে কাজ করবে এই অফলাইন পরিষেবা? জানা গিয়েছে, অফলাইনে গুগল ম্যাপের সাহায্যে কোনও একজন তাঁর নির্দিষ্ট লোকেশন কোডের আকারে শেয়ার করতে পারবেন৷ তাতে থাকবে নির্দিষ্ট রাস্তা নাম বা ঠিকানা বা কোনও ল্যান্ডমার্ক৷ গ্রাহক তাঁর নির্দিষ্ট লোকেশন সংক্রান্ত কোডটি মেসেজের মাধ্যমে বা ভয়েস কলের সাহায্যে ছড়িয়ে দিতে পারবেন৷ যা পৌঁছে যাবে উদ্ধারকারীদের কাছে এবং এর মাধ্যমেই সেই ব্যক্তিকে উদ্ধার করতে পারবে সেনা ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলি৷ ইতিমধ্যে, এই পরিষেবার লাভও পেয়েছেন দুর্গত মানুষেরা৷ অনেককেই উদ্ধার করে পৌঁছে দেওয়া হয়েছে ত্রাণ শিবিরে৷
সর্বশেষ খবর
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের
-
অক্টোবরে সরকারি কর্মীদের ছুটিই ছুটি, ক্যালেন্ডার বলছে, পুজোর মাসে ১৭ দিনই ‘অফ ডে’!
-
নিউজিল্যান্ড সিরিজের আগে রনজিতে নামতে পারেন শুভমান-রাহুল, ভাবনায় বুমরাহও