Tech News

ডিলিট করে ফেলুন ট্রু কলার! এবার অ্যাপ ছাড়াই জানা যাবে কে রয়েছেন ফোনের ওপারে

ভুয়ো কলে রাশ টানতে প্রযুক্তিকে হাতিয়ার করেছে কেন্দ্র।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ১৬:১৪

options
link
ডিলিট করে ফেলুন ট্রু কলার! এবার অ্যাপ ছাড়াই জানা যাবে কে রয়েছেন ফোনের ওপারে
এবার অ্যাপ ছাড়াই জানা যাবে কে রয়েছেন ফোনের ওপারে।

অপরিচিত নম্বর থেকে ফোন তো সকলেই পান। এতদিন ওপ্রান্তে কে রয়েছেন তা জানিয়ে দিত ট্রু কলার নামক একটি অ্যাপ। কম-বেশি প্রায় সকলেই এই অ্যাপটির সঙ্গে পরিচিত। কিন্তু এবার এটির কাজ ফুরিয়েছে! ভুয়ো কলে রাশ টানতে প্রযুক্তিকে হাতিয়ার করেছে কেন্দ্র। যার মাধ্যমে অ্যাপ ছাড়াই ফোন রিসিভের আগে জেনে যাবেন ওপারে কে রয়েছেন (Caller Name Display)।

Advertisement

ব্যাপারটা ঠিক কী? সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে ভুয়ো কলের দৌরাত্ম্যা। না বুঝে ফোন রিসিভ করে বিপাকে পড়ছেন বহু মানুষ। সেই কারণেই নয়া প্রযুক্তি এনেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া। যার নাম CNAP (Calling Name Presentation)। কীভাবে কাজ করবে এটি? এর মাধ্যমে অচেনা কেউ আপনাকে ফোন করলেও স্ক্রিনে ভেসে উঠবে তাঁর নাম। সিম কার্ডটি যার নামে নেওয়া তাঁর নামই দেখতে পাবেন স্ক্রিনে। তাহলেই বুঝে যাবেন কে ফোন করছেন বা ভুয়ো কল কি না। প্রতিটি ফোনেই অটোমেটিকভাবে সক্রিয় থাকবে এই ফিচার। ফলে প্রতারকদের ফাঁদে পড়ার সম্ভাবনাই আর থাকবে না। আর এরজন্য দরকার পড়ছে না ইন্টারনেটেরও।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কীভাবে কাজ করবে এটি? এর মাধ্যমে অচেনা কেউ আপনাকে ফোন করলেও স্ক্রিনে ভেসে উঠবে তাঁর নাম। সিম কার্ডটি যার নামে নেওয়া তাঁর নামই দেখতে পাবেন স্ক্রিনে। তাহলেই বুঝে যাবেন কে ফোন করছেন বা ভুয়ো কল কি না।

আসলে ট্রু কলার বা ওই ধরনের বাকি সব থার্ড পার্টি অ্যাপ ফোন থেকেই যাবতীয় নথি নিত। অনেকক্ষেত্রেই দেখা যেত ধরুন আপনি একজনের নাম কন্টাক্টে সেভ করেছেন। তিনি অন্য কাউকে ফোন করলেও অনেকক্ষেত্রে তার নম্বরের পরিপ্রেক্ষিতে স্ক্রিনে ভেসে উঠত সেই নামই। যার ফলে প্রতারকদের বিশেষ অসুবিধায় পড়তে হত না। সেই সমস্যা এবার মিটবে বলেই আশাবাদী কেন্দ্র। জানা যাচ্ছে, যোগাযোগ মন্ত্রকের নেতৃত্বে কয়েকটি শহরে ৪জি ও ৫জি নেটওয়ার্কে ইতিমধ্যেই CNAP-এর ট্রায়াল রান করা হয়েছে। তাতে দেখা গিয়েছে এই সিস্টেম ডেটা ও VoIP কলের ক্ষেত্রে ফল ইতিবাচক হয়েছে। 

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.