সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের প্রতিটি প্রান্তে ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার সুলভ মাধ্যম হয়ে উঠতে পারে ওয়াই-ফাই৷ এমনটাই পর্যবেক্ষণ টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই-এর৷ দেশের কোণে কোণে সস্তায় ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে পাবলিক প্লেসে আরও বেশি সংখ্যক ওয়াই-ফাই ও মোবাইল হটস্পট বসানোর সুপারিশ ট্রাই-এর৷
এর আরও একটা সুবিধা হল, যে সমস্ত টেলিকম অপারেটর সংস্থার বিরুদ্ধে স্লো-ব্রডব্যান্ড স্পিড সরবরাহের অভিযোগ রয়েছে, তাদের উপর গ্রাহকদের নির্ভরশীলতা কমবে৷
(WhatsApp নিয়ে এক ডজন অজানা অথচ মজাদার তথ্য!)
ট্রাই-এর নয়া সুপারিশে দেশের প্রতিটি বড় শহরে, এমনকী, গ্রামেও ওয়াই-ফাই গ্রিড বসানোর প্রস্তাব দেওয়া হয়েছে৷ পাশাপাশি টেলিকম অপারেটর সংস্থাগুলির পরিকাঠামো ঢেলে সাজানোর কথা বলা হয়েছে৷ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে কেবল লাইন পাতা কষ্টসাধ্য, সেখানেও ওয়াই-ফাই বৈপ্লবিক উন্নয়ন ঘটাতে পারে বলে পর্যবেক্ষণ ট্রাই-এর৷
ট্রাই-এর বক্তব্য, টু-জি, থ্রি-জি বা ফোর-জি মোবাইল নেটওয়ার্কে ২৩ পয়সার তুলনায় ওয়াই-ফাইয়ে প্রতি এমবি ইন্টারনেট অ্যাকসেসে খরচ পড়ে মাত্র ২ পয়সা৷ ট্রাই আরও জানিয়েছে, টু-জি, থ্রি-জি বা ফোর-জি মোবাইল ব্রডব্যান্ড নেটয়ার্ক স্থাপনের খরচের চেয়ে ওয়াই-ফাই পরিকাঠামো স্থাপন করা সহজ ও সস্তা৷
ট্রাই-এর পর্যবেক্ষণ, ওয়াই-ফাইয়ের মাধ্যমে মোবাইল ইন্টারনেটের চেয়ে সস্তায় ও দ্রুত ইন্টারনেট সার্ফিং ও ডাউনলোড করা যায়৷ ভবিষ্যতে সস্তায় বেশি পরিমাণ ডেটা সার্ফিংয়ের জন্য ভারতীয় মোবাইল ইউজারদের প্রথম পছন্দ হবে ওয়াই-ফাই, অনুমান ট্রাই-এর৷
সর্বশেষ খবর
-
‘সুরক্ষা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব’, ডিম ছোড়া বন্ধে রাজ্যকে গাইডলাইন তৈরির নির্দেশ আদালতের
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা
-
বিধান ভবনে বাদানুবাদ, কর্মসূচি নিয়ে ভর্ৎসনার মুখে উত্তেজিত মনোজ, কড়া বার্তা বেণুগোপালের
-
রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী
-
‘রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয় বইমেলা’, সাফ জানালেন শমীক