সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেলিকম সংস্থাগুলি প্রতিশ্রুতি মোতাবেক সার্ফিং বা ডাউনলোডিং স্পিড দিচ্ছে কি না, গ্রাহকরা এবার জেনে নিতে পারবেন বাড়িতে বসেই৷ শনিবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই জানিয়েছে, দ্রুতই তারা একটি নতুন মোবাইল অ্যাপ নিয়ে আসছে৷
‘দ্য মাই স্পিড অ্যাপ’ লঞ্চ করতে চলেছে এই মাসেই৷ সম্ভবত জুলাইয়ের ৫ তারিখ৷ এই অ্যাপ ডাউনলোড করা যাবে মোবাইল সেবা অ্যাপ স্টোর থেকে৷ এই অ্যাপের সাহায্যে গ্রাহকরা মোবাইলে ইন্টারনেটের স্পিড সহজেই জেনে নিতে পারবেন৷ প্রতিশ্রুতি মোতাবেক স্পিড না পেলে ‘ট্রাই অ্যানালিটিক পোর্টাল’-এ গিয়ে অভিযোগও জানাতে পারবেন৷ শনিবার এ কথা জানিয়ে ট্রাই-এর বিবৃতিতে বলা হয়েছে, ওই অ্যাপের সাহায্যেই গ্রাহকরা জানতে পারবেন তাঁর মোবাইল সার্ভিস প্রোভাইডারের নেটয়ার্ক কতদূর বিস্তৃত৷
ট্রাই ইতিমধ্যেই সার্ভিস প্রোভাইডারদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, ন্যূনতম কতটা স্পিড গ্রাহকদের দিতে হবে৷ কিন্তু অধিকাংশ সময়ই দেখা যায়, থ্রি-জি স্পিডের বদলে টু-জি স্পিডে সার্ফিং করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা৷ এই সমস্যার সমাধানেই নয়া অ্যাপ নিয়ে আসছে ট্রাই৷
সর্বশেষ খবর
-
‘সহ অভিনেত্রী হাঁড়ির খবর রাখে!’ সুনীতাকে ‘খুনি’ কটাক্ষে কোমলকে তোপ গোবিন্দার ভাগ্নে বউ কাশ্মীরার
-
খালি পেটে খেলতে হয়েছিল ফাইনালে! এশিয়াডে সোনা জিতে অজানা তথ্য ফাঁস কবাডি অধিনায়কের
-
বেআইনি চক্রের ষড়যন্ত্র! বর্ধমানের নার্সিংহোমে শিশুমৃত্যুতে গ্রেপ্তার ২ কর্ণধার
-
অর্থের অভাবে জোটেনি শিক্ষক, কনস্টেবলের ‘বিনামূল্যের’ কোচিংয়ে পড়েই পুলিশে চাকরি ২১ জনের
-
মুসলিম বলেই নাবালিকা স্ত্রী’র সঙ্গে যৌন সম্পর্কে ছাড় নয়! বড় সিদ্ধান্ত দিল্লি হাই কোর্টের