Uber Air Taxis

এবার আকাশপথে উড়বে উবের! বুক করবেন কীভাবে?

কোথায় কোথায় মিলবে এই পরিষেবা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১৬:৩০

options
link
এবার আকাশপথে উড়বে উবের! বুক করবেন কীভাবে?
এবার গন্তব্যে পৌঁছে দেবে এয়ার ট্যাক্সি।

বাইক, ট্যাক্সি এখন অতীত! এবার গন্তব্যে পৌঁছে দেবে এয়ার ট্যাক্সি। শুনে অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই সত্যি করতে চলেছে উবের। এবার অ্যাপ থেকেই বুক করতে পারবেন এই এয়ার ট্যাক্সি। যা চট করে পৌঁছে দেবে গন্তব্যে। থাকবে না জ্যামে আটকে থাকার ঝঞ্ঝাট!

Advertisement

সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রবল দুবাই থেকেই যাত্রা শুরু করবে এই এয়ার ট্যাক্সি (Uber Air Taxis)। এরপর একে একে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, ব্রিটেন ও জাপানে শুরু করা হবে পরিষেবা। অনলাইনে বুকিং করলেই নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাবে এই বিশেষ ট্যাক্সি। জানা গিয়েছে, Joby Avaiation-এর বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি একজন পাইলটের সঙ্গে চারজন যাত্রী বহন করতে পারবে। একঘণ্টায় পাড়ি দেবে ৩০০ কিমি পথ। একবার চার্জ দিলে চলবে ১৬০ কিমি। এগুলি বৈদ্যুতিক, ফলে পরিবেশ নষ্ট হওয়ার না বন্ধুত্বপূর্ণ বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন-সহ বিমান কর্তৃপক্ষের তরফে চূড়ান্ত সুরক্ষা শংসাপত্র পাওয়ার অপেক্ষা এখন। তাহলেই শুরু হবে পরিষেবা। তবে ইতিমধ্যেই পরীক্ষামূলক ভাবে এই উড়ন্ত চালানো হয়েছে।

Advertisement

Joby Avaiation-এর বৈদ্যুতিক এয়ার ট্যাক্সি একজন পাইলটের সঙ্গে চারজন যাত্রী বহন করতে পারবে। একঘণ্টায় পাড়ি দেবে ৩০০ কিমি পথ। একবার চার্জ দিলে চলবে ১৬০ কিমি।

কিন্তু কীভাবে বুক করবেন এই এয়ার ট্যাক্সি? ঠিক যেভাবে উবার ট্যাক্সি বা বাইক বুক করেন সেভাবেই পাবেন এয়ার ট্যাক্সিও। প্রথমে উবের অ্যাপটি খুলতে হবে। কোথা থেকে যাবেন আর কোথায় যাবেন তা নির্দিষ্ট স্থানে টাইপ করবেন। এরপরই আপনার স্ক্রিনে ভেসে উঠবে একাধিক অপশন। যদি ওই পথে উড়ন্ত ট্যাক্সি পরিষেবা চালু থাকে, তাহলে পাবেন ‘এয়ার ট্যাক্সি’ অপশন। তাতে সিলেক্ট করতে হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.