Uber

ফোনে মজে চালক? দুর্ঘটনা রুখতে দুর্দান্ত ফিচার, অ্যাম্বুল্যান্সও ডেকে দেবে উবের!

‘হেলমেট সেলফি ভেরিফিকেশন’, ‘সিটবেল্ট রিমাইন্ডার’-এর মতো ফিচারও আনা হচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১, ২০২৬, ১৯:০৭

options
link
ফোনে মজে চালক? দুর্ঘটনা রুখতে দুর্দান্ত ফিচার, অ্যাম্বুল্যান্সও ডেকে দেবে উবের!
প্রতীকী ছবি।

উবেরের মতো অ্যাপ ক্যাব পরিষেবা এদেশে অত্যন্ত জনপ্রিয়। এবার সেই পরিষেবাকে আরও উন্নত করতে নতুন পদক্ষেপ করতে চলছে সংস্থা। এর মধ্যে রয়েছে ‘রেকর্ড মাই রাইড’, ‘অ্যাম্বুল্যান্স অ্যাসিস্ট্যান্স’-এর মতো চমকপ্রদ ফিচার।

Advertisement

মঙ্গলবার ছিল উবের ইন্ডিয়ার ‘উবের সুরক্ষিত: সেফটি নেভার স্টপস’ সম্মেলনে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। এই অনুষ্ঠানেই জানা গেল নতুন সব ফিচারের কথা। সাম্প্রতিক বছরগুলিতে নিরাপত্তা-সংক্রান্ত উদ্ভাবনে উবার নতুন নতুন ফিচার এনেছে। এবার যে সব ফিচারের কথা বলা হয়েছে তার মধ্যে রয়েছে ‘অডিও রেকর্ডিং’, ‘নারী যাত্রী অগ্রাধিকার’, ‘হেলমেট সেলফি ভেরিফিকেশন’, ‘সিটবেল্ট রিমাইন্ডার’-এর মতো সব ফিচার। বলাই বাহুল্য, এমন ধরনের ফিচার এর আগে কোনও অ্যাপ ক্যাবই আনেনি। তবে আলাদা করে বলতেই হয় ‘রেকর্ড মাই রাইড’-এর কথা। এই ফিচারে উবের চালক অ্যাপের মাধ্যমেই গাড়ির ভিতরে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। যদিও গোপনীয়তার শর্ত বজায় রেখে কেবল মাত্র অভিযোগ জানালে সেই ভিডিও খতিয়ে দেখা হবে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই সঙ্গেই আনা হয়েছে, ‘অ্যাম্বুল্যান্স অ্যাসিস্ট্যান্স’-এর মতো ফিচারও। ‘ডায়াল ৪২৪২’ নামে এক সংস্থার সঙ্গে জোট বেঁধে এই অ্যাম্বুল্যান্স পরিষেবা আনা হয়েছে। তাছাড়া গাড়ি যখন দ্রুত চলবে, সেই অবস্থায় চালক যাতে ফোনে কিছু টাইপ না করতে পারেন, সেটা নিশ্চিত করবে ‘ডোন্ট টাইপ অ্যান্ড ড্রাইভ’ ফিচার।

Advertisement

এদিনের অনুষ্ঠানের পরে যে বিবৃতি দেওয়া হয়েছে সেখানে জানানো হয়েছে, পরিবহণ মন্ত্রকের সঙ্গে গাঁটছড়া বেঁধে গতির চেয়েও সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে প্রচারে অগ্রণী ভূমিকা নিতে চায় উবের। এদিকে নীতীন বলেন, ”ট্রাফিক আইন মেনে চলা এবং সিট বেল্ট ও হেলমেট ব্যবহার করার বিষয়টি শুনতে সাধারণ মনে হলেও, সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে এগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সচেতনতা বৃদ্ধি এবং আমাদের সড়কগুলোকে আরও নিরাপদ করে তোলার ক্ষেত্রে প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ‘সড়ক সুরক্ষা অভিযান’-এ উবারের অব্যাহত অংশীদারিত্ব এবং নিরাপদ সড়ক আচরণকে উৎসাহিত ও জরুরি পরিস্থিতিতে সহায়তা ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে তাদের উদ্ভাবনী উদ্যোগগুলোকে আমি সাধুবাদ জানাই।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.