Aadhaar Update

বাড়ল বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা! জানুন কীভাবে করবেন

২০২৭ সালের ১৪ জুন পর্যন্ত আপডেট করা যাবে। এর আগে ওই ডেডলাইন ছিল ২০২৬ সালের ১৪ জুন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৩, ২০২৬, ১৭:৫৩

options
link
বাড়ল বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা! জানুন কীভাবে করবেন
সরকারি প্রকল্প, ব্যাঙ্কিং পরিষেবা ও অন্য যে কোনও ধরনের নথি যাচাইয়ের ক্ষেত্রে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিনামূল্যে অনলাইন আধার আপডেটের (Aadhaar Update) সময়সীমা বাড়াল UIDAI। নতুন বর্ধিত তারিখ হয়েছে ২০২৭ সালের ১৪ জুন। এর আগে ওই ডেডলাইন ছিল ২০২৬ সালের ১৪ জুন। এবার তা একবছর বাড়ানো হল।

Advertisement

কী ধরনের আপডেট করা যাবে?

Advertisement

জানা যাচ্ছে, যাঁরা নিজেদের পরিচয় ও ঠিকানার প্রমাণপত্র হিসেবে নথি আপলোড করতে চান, তাঁরা মাইআধার পোর্টালের মাধ্যমে তা করতে পারবেন। UIDAI চাইছে যাঁরা দীর্ঘদিন নিজেদের নথি আপডেট করেননি, তাঁরা প্রয়োজনীয় আপডেট করে নিন। তবে বলে রাখা ভালো, এই সুবিধা অর্থাৎ বিনামূল্যে আপডেট করার বিষয়টি কেবলমাত্র অনলাইনেই লভ্য।

Advertisement

কীভাবে আপডেট করবেন বিনামূল্যে?

প্রথমে মাইআধার পোর্টালে যান। সেখানে লগ ইন করুন। এর জন্য আপনার আধার নম্বর ও ওটিপি দিতে হবে। পোর্টালে গিয়ে ‘অ্যাড্রেস আপডেট’, ‘ডকুমেন্ট আপডেট’-এ ঢুকে নথি আপলোড করতে পারবেন। তবে লক্ষ রাখবেন আপনার আপলোড করা ফাইলের সাইজ যেন ২ এমবির বেশি না হয়।

কিন্তু মাথায় রাখতে হবে, সব কিছু কিন্তু আপডেট করা যাবে না অনলাইনে। যথা- ফিঙ্গারপ্রিন্ট, ছবির মতো বায়োমেট্রিক আপডেট, মোবাইল নম্বর আপডেট, লিঙ্গ পরিচয় আপডেট এবং জন্মের তারিখ আপডেট। এগুলি বিনামূল্যে আপডেটের অংশ নয়।
প্রসঙ্গত, আধারের নথি নিয়মিত আপডেট করা প্রয়োজন। সরকারি প্রকল্প, ব্যাঙ্কিং পরিষেবা ও অন্য যে কোনও ধরনের নথি যাচাইয়ের ক্ষেত্রে আধার অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরনো তথ্যের কারণে মাঝেমধ্যেই সমস্যা পড়তে হয় ইউজারদের। সেই ধরনের অসুবিধা থেকে আধার আপডেট অত্যন্ত জরুরি বলেই ধরা হয়।

এদিকে কয়েক মাস ধরেই শোনা যাচ্ছে, নতুন আধার অ্যাপ চালুর পরই UIDAI আধার কার্ডের ভোলবদলের কথা ভাবছে। গুঞ্জন, নতুন আধার কার্ডে নাম, ঠিকানা, জন্মতারিখ এবং ১২-সংখ্যার আধার নম্বর-সহ সব ব্যক্তিগত তথ্য সরিয়ে ফেলা হবে। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.