সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাইরেসি রুখতে টরেন্টের মতো জনপ্রিয় সাইট বন্ধ করে দেওয়া হয়েছে৷ কিন্তু ব্লক সাইটেও ব্যবহারকারীদের আনাগোনা কম নয়৷ আর তাই এবার যে কোনও ব্লক সাইটে ঢুঁ দিলেই পড়তে হতে পারে কঠোর শাস্তির মুখে৷ হতে পারে তিন বছরের কারাদণ্ড বা তিন লক্ষ টাকা পর্যন্ত জরিমানা৷
যে কোনও ব্লক সাইটে ঢুকলেই একটি বিশেষ মেসেজ আসে৷ এখন যে মেসেজ আসছে তাতে স্পষ্ট জানিয়ে দেওয়া হচ্ছে, এই শাস্তির কথা৷ টরেন্ট থেকে ভিডিও ডাউনলোড করা হোক বা না হোক, টরেন্ট বা দেশে নিষিদ্ধ যে কোনও সাইটে তথ্য সংগ্রহ করতে গেলেই পড়তে হতে পারে এই শাস্তির মুখে৷
সাধারণত ডিএনএস ফিল্টারিংয়ের মাধ্যমে সাইট ব্লক করা থাকে৷ অর্থাৎ নিষিদ্ধ সাইটের একটি লিস্ট ডিএনএস সার্ভারে রাখা থাকে৷ কেউ সেটি অ্যাকসেস করতে গেলেই সার্ভার সেই রিকোয়েস্ট ব্লক করে৷ কিন্তু এবার ইন্টারনেট গেটওয়ে থেকেই সাইট সার্চ করা বন্ধ করার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ অর্থাৎ সার্ভিস প্রোভাইডারের গেটওয়ে থেকেই মেসেজ পাঠিয়ে জানিয়ে দেওয়া হবে যে সাইট নিষিদ্ধ কি না৷

নিষিদ্ধ সাইটে ব্যবহারকারীদের ঢুঁ রুখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে৷ ব্লকড ইউআরএল মেসেজে যে শাস্তির কথা লেখা আছে তা যথেষ্ট কড়া৷ কিন্তু কীভাবে সেই শাস্তি প্রদান করা হবে, অভিযুক্তের ক্ষেত্রে কীভাবে ব্যবস্থা নেওয়া হবে তা এখনও স্বচ্ছ নয়৷ তবে সরকারি তরফে এই ব্যবস্থা নেওয়ার ফলে নিষিদ্ধ সাইটে আনাগোনার প্রবৃত্তি অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! লজ্জার সিরিজ হার শ্রেয়সের ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের
-
জুলাই গণহত্যা মামলায় ঢাকার প্রাক্তন কমিশনার-সহ ৩ পুলিশকর্মীর মৃত্যুদণ্ড
-
৭ মাস পর খুলছে কাঁকিনাড়া জুটমিল, শিল্পের পুনর্জাগরণে খুশি ৩০০০ শ্রমিক