WhatsApp

এবার হোয়াটসঅ্যাপেও মিলবে উপার্জনের সুযোগ! আসছে দারুণ ফিচার

ব্যাপারটা ঠিক কী? কী জানাল সংস্থা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ৮, ২০২৬, ১৫:৩২

options
link
এবার হোয়াটসঅ্যাপেও মিলবে উপার্জনের সুযোগ! আসছে দারুণ ফিচার
ফাইল ছবি

হোয়াটসঅ্যাপ চ্যানেল খোলার প্ল্যান করছেন? তাহলে এটাই সঠিক সময়। নিশ্চয়ই ভাবছেন কেন? কারণ এবার ক্রিয়েটরদের জন্য দারুণ এক ফিচার নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে জুকারবার্গের সংস্থা। এবার হোয়াটসঅ্যাপেও মিলবে উপার্জনের সুযোগ।

Advertisement

হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা করছে যেখানে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে নিজেদের পছন্দের চ্যানেলগুলোকে এবার সাবস্ক্রাইব করতে পারবেন। অর্থাৎ এখন ফ্রিতে যা দেখতে পান, আগামীতে তা দেখার জন্য আপনাকে গুণতে হবে টাকা। আর উপার্জনের সুযোগ পাবেন ক্রিয়েটররা।

ব্যাপারটা ঠিক কী? দীর্ঘদিন আগেই হোয়াটসঅ্যাপে এসেছে চ্যানেল ফিচার। সেখানে নিজের ইচ্ছেমতো পোস্ট করা যায়। যারা চ্যানেল ফলো করেন, তাঁরা সেই পোস্টগুলো দেখতে পান। জানা গিয়েছে, হোয়াটসঅ্যাপ এমন একটি ফিচার নিয়ে পরীক্ষা করছে যেখানে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট টাকার বিনিময়ে নিজেদের পছন্দের চ্যানেলগুলোকে এবার সাবস্ক্রাইব করতে পারবেন। অর্থাৎ এখন ফ্রিতে যা দেখতে পান, আগামীতে তা দেখার জন্য আপনাকে গুণতে হবে টাকা। আর উপার্জনের সুযোগ পাবেন ক্রিয়েটররা।

Advertisement

জানা গিয়েছে, কতজন চ্যানেল সাবস্কাইব করেছেন সেই সংখ্যাও দেখতে পাবেন ক্রিয়েটররা। মেটা’র মালিকানাধীন এই অ্যাপে বর্তমানে ফলোয়ারের সংখ্যা দেখা যায়। আগামীতে দেখা যাবে সাবস্কাইবারের সংখ্যাও। তা দেখেই আগ্রহীরা বুঝতে পারবেন, সাবস্ক্রিপশন নেওয়া আদৌ ঠিক হবে কি না। কারণ, সাবস্ক্রাইবার সংখ্যাই বিশ্বাসযোগ্যতা এবং জনপ্রিয়তার প্রমাণ বলে ধরলে ভুল হবে না। জানা যাচ্ছে, সাবস্ক্রাইব করলে, ফলোয়াররা এক্সক্লুসিভ কন্টেন্টও দেখার সুযোগ পাবেন। তবে মনে রাখবেন চ্যানেল সাবস্ক্রাইব করতেই হবে এমন কোনও কথা নেই। এটা পুরোপুরি ব্যবহারকারীর সিদ্ধান্ত তিনি সাবস্ক্রাইব করবেন কি না।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.