WhatsApp

ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!

কীভাবে সেট করবেন এই ইউজার নেম?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০২৬, ১৫:০০

options
link
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, ‘ইউজার নেম’ বেছে নিলেই কেল্লাফতে!
ফোন নম্বর গোপন রেখেই হোয়াটসঅ্যাপ চ্যাটের সুযোগ, 'ইউজার নেম' বেছে নিলেই কেল্লাফতে!

গোপনীয়তা রক্ষায় এবার দারুণ এক ফিচার আনছে হোয়াটসঅ্যপ। আর প্রয়োজন হবে না ফোন নম্বরের। এবার ইনস্টাগ্রামের কায়দায় স্রেফ ইউজার নেম ব্যবহার করেই চ্যাটের সুযোগ মিলবে এই অ্যাপে। শুধু বেছে নিতে হবে ইউজার নেম। ব্যস, তাহলেই শেষ আপনার কাজ!

Advertisement

বর্তমানে আট থেকে আশি সকলেই দিনভর ডুবে থাকে হোয়াটসঅ্যাপে। তবে তা শুধু আড্ডা দেওয়ার জন্য নয়, এখন অধিকাংশ অফিশিয়াল কাজও হয় এই অ্যাপেই। তবে এতদিন পর্যন্ত হোয়াটসঅ্যাপে কথোপকথন শুরু করার জন্য প্রয়োজন হতো ফোন নম্বর। অনেকক্ষেত্রেই দেখা যায়, বিশেষ কোনও কারণে চ্যাট করার প্রয়োজন হলেও তাঁদের ফোন নম্বর দিতে চান না অনেক ব্যবহারকারী। এমন সব পরিস্থিতির কথা মাথায় রেখেই নয়া ফিচার আনছে সংস্থা। ফলে এবার ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করেও কথা চালিয়ে যেতে পারবেন হোয়াটসঅ্যাপে। তবে জানা যাচ্ছে, এই ফিচারটি ঐচ্ছিক। অর্থাৎ আপনি চাইলে ব্যবহার করতে পারেন তবে বাধ্যবাধকতা নেই।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জানা যাচ্ছে, আগামী কয়েকমাসে ধাপে ধাপে এই ফিচারটি চালু করা হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপের গোপনীয়তাকে আরও সুনিশ্চিত করতেই এই ফিচার। তবে এই প্রথম নয়। গত এক বছরে কোম্পানিটি এমন বেশ কিছু ফিচার চালু ও পরীক্ষা করেছে, যার লক্ষ্য হল ব্যবহারকারীদের নিজেদের কথোপকথন ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত করা। 

Advertisement

কিন্তু কীভাবে সেট করবেন এই ইউজার নেম? প্রথমে হোয়াটসঅ্যাপের সেটিংসে যেতে হবে। সেখান থেকে চলে যান অ্য়াকাউন্টে। সেখানে গেলেই পাবেন ইউজার নেম অপশন। যদি আপনার হোয়াটসঅ্যাপে অপশনটি দেখতে না পান, তাহলে চিন্তার কোনও কারণ নেই। পরবর্তীতে পেয়ে যাবেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.