কনটেন্ট ক্রিয়েটর। গত কয়েক বছরে ধীরে ধীরে এক কেরিয়ার অপশন হয়ে উঠেছে যা। ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সমাজমাধ্যমে নানা ধরনের কনটেন্ট থেকে রোজগার করেন অনেকেই। কিন্তু এবার ইউটিউব যে নিয়ম আনছে তাতে এই মাধ্যম থেকে রোজগার মোটেও সহজ হবে না। নতুন ক্রিয়েটরদের জন্য দ্বিগুণ করা হয়েছে ওয়াচ আওয়ার। এমনকী, ইউটিউব শর্টসের ভিউয়ের ক্ষেত্রেও তা বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন:
এতদিন এক বছর তথা ৩৬৫ দিনে ৪০০০ ঘণ্টার লক্ষ্যমাত্রা পূরণ করতে হত। নয়া নিয়মে তা বাড়িয়ে করা হয়েছে ৮০০০ ঘণ্টা! তবে এক্ষুনি এই নয়া নিয়ম বলবৎ হচ্ছে না। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাস থেকে এই নিয়ম চালু হতে চলেছে। যদিও, বর্তমান ক্রিয়েটর পার্টনার প্রোগ্রামে থাকা ক্রিয়েটরদের ক্ষেত্রে কিন্তু এই মানিটাইজেশন পলিসি প্রযোজ্য হবে না।
তবে এরই পাশাপাশি আরও একটি নয়া নিয়ম চালু হচ্ছে, যেটা নতুন-পুরনো সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের জন্যই লাগু হচ্ছে। সেটা রিলসের ক্ষেত্রে। ৯০ দিনে ১০ মিলিয়ন তথা এক কোটির লক্ষ্যমাত্রা বাড়িয়ে ২০ মিলিয়ন তথা দুই কোটি করা হয়েছে। যেসব চ্যানেল এই সীমার নিচে নেমে যাবে, সেগুলো পার্টনার প্রোগ্রামে বহাল থাকবে এবং দীর্ঘ দৈর্ঘ্যের ভিডিও থেকে আয় অব্যাহত রাখতে পারবে। তবে, ইউটিউব শর্টস থেকে তাদের আয় তখনই পুনরায় শুরু হবে, যখন তারা আবারও ১ কোটি ভিউয়ের শর্তটি পূরণ করবে।
২০১৮ সালে শেষবার ইউটিউবের পক্ষ থেকে ইউটিউব পার্টনার প্রোগ্রামের গাইডলাইন পরিবর্তন করা হয়েছিল। মাঝের বছরগুলোয় কোনও পরিবর্তন হয়নি। অবশেষে প্রায় এক দশক পরে তারা ফের নিয়ম বদলে দিল। যদিও ইউটিউব জানিয়েছে, এই পরিবর্তনের ফলে নির্মাতারা অধিক আয়ের আশা করতে পারেন। কারণ কোনও ইউজার যখন ‘প্রিমিয়াম’ সেবায় সাবস্ক্রাইব করেন, তখন বিজ্ঞাপন দেখার তুলনায় অংশীদারদের (পার্টনারদের) গড় আয় বেশি হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ওবিসি জটেই ঝুলে! ৩১ আগস্টের মধ্যে হচ্ছে না ২৬ হাজার শূন্যপদে নিয়োগ, জানিয়ে দিল এসএসসি
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগী এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের