সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতির দুনিয়ায় অবাধ যাতায়াত থাকলে বাজারের নতুন পালসার এনএস ২০০ আপনার প্রথম পছন্দ হতেই পারে৷ আসন্ন সপ্তাহেই বাজারে আসতে চলেছে নয়া বাইকটি৷ তার আগেই দেখে নিন নতুন বাইকের ছবি৷
(উপোস করলে সেক্স লাইফ জাস্ট ওয়াও!)
নতুন বাইকে কিছু কসমেটিক আপডেট হয়েছে৷ সূত্রের খবর, এই বাইকে BS-IV ইঞ্জিন ব্যবহার করতে পারে বাজাজ অটো৷ পালসার এনএস ২০০-এ নতুন হেডল্যাম্প ক্লাস্টারে এলইডি লাইট থাকবে৷ সঙ্গে আনকোরা নতুন বডি গ্রাফিক্স, ট্যাঙ্কের উপর ‘২০০’ সংখ্যাটা জ্বলজ্বল করবে৷ ব্লু, ব্ল্যাক-গ্রে ও রেড-গ্রে, আপাতত এই তিন রঙের মডেল বাজারে আসছে৷ তবে এর আগে তুরস্কে ডিলারদের এক সম্মেলনে একটি হোয়াইট-গ্রে মডেলও প্রকাশ্যে এসেছিল৷
New 2017 #Bajaj #Pulsar #NS200 Caught On Camera Ahead Of Launch.
Images and Other Details Here: https://t.co/RzgQ0ReO4G pic.twitter.com/9oPFFrIHBJAdvertisement— carandbike (@carandbike) January 22, 2017
(ফ্রি ডেটা-ভয়েস কলের পর এবার জলের দরে 4G VoLTE ফোন আনল Jio)
নতুন পালসার এসএস ২০০-এ রয়েছে ১৯৯.৫ সিসি-র সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিনের সঙ্গে ট্রিপল স্পার্ক প্রযুক্তি৷ ৬ স্পিড গিয়ারবক্স তো থাকবেই, শোনা যাচ্ছে নতুন বাইকে ফুয়েল ইনজেকশনও থাকতে পারে৷ পাশাপাশি, চালকের নিরাপত্তার কথা মাথায় রেখে থাকবে সিঙ্গল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম বা এবিএস৷ যা এর আগে দেখা গিয়েছে পালসার আরএস ২০০-এও৷ ফেব্রুয়ারি মাসে বাইকটির বিক্রি শুরু হবে৷ এই বাইকটি বাজারে চলে এলে টিভিএস অ্যাপাচে আরটিআর ২০০ ৪ভি বা ২০০ ডিউকের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে৷

(৩১ মার্চের পর আরও তিন মাস ‘ফ্রি’ 4G ডেটা দেবে Jio)
সর্বশেষ খবর
-
ডুরান্ডে মরশুমের প্রথম ডার্বি, বিদেশি নিয়ে ফেডারেশনের সিদ্ধান্তের গড়িমসিতে সমস্যায় মোহনবাগান
-
‘বছর পেরিয়েছে সিঁদুর, স্বাভাবিক হোক সম্পর্ক’, মোদি-শরিফকে চিঠি ভারত-পাক বিশিষ্টদের
-
‘আত্মসমর্পণ নয়, শান্তি চায় পাকিস্তান’, সিন্ধুর জল বন্ধে ভারতকে পরমাণু যুদ্ধের ‘রক্তচক্ষু’ ভুট্টোর
-
‘সিক্স প্যাক, তোমাকে দেখার অপেক্ষায়’, প্রথমবার বেবি বাম্প দেখিয়ে মিষ্টি বার্তা হবু মা সামান্থার
-
হাসপাতালে রোগীকে পরপর লাথি! ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড মহিলা স্বাস্থ্যকর্মী