সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’র একটি সম্পাদিত দৃশ্য৷ সম্পাদিত ওই দৃশ্যে নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াতকে৷ ভিডিওটিতে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদি ও অমিত শাহকেও৷
৬৯ বছরের রাওয়াতকে ওই ভিডিওয় দেখা যাচ্ছে সিক্স প্যাকে, উত্তরাখণ্ডের দায়িত্ব তিনি তুলে নিচ্ছেন নিজের কাঁধে৷ আসল দৃশ্যে ‘বাহুবলী’ একটি শিবলিঙ্গকে নিজের কাঁধে তুলে নিচ্ছিলেন৷ সেই দৃশ্যটিকেই সম্পাদিত করা হয়েছে এই ভিডিওয়৷ ইতিমধ্যেই ভিডিওটি দেখে ফেলেছেন প্রায় কয়েক লক্ষ মানুষ৷ শেয়ার হয়েছে কয়েক হাজারেরও বেশি৷
ভিডিওয় বলা হয়েছে, নিজের মনে কথা শুনুন, হরিশ রাওয়াতকেই নির্বাচিত করুন৷ যদিও, মুখ্যমন্ত্রীর দফতরে থেকে কোনওভাবেই এই ভিডিও-র অনুমতি দেওয়া হয়নি বলে জানানো হয়েছে৷
আপনিও দেখে নিন সেই ভিডিও:
সর্বশেষ খবর
-
‘স্ট্যান্ডিং কমিটির শীর্ষে কেন বিদ্রোহী সাংসদ?’ কাকলিতে আপত্তি জানিয়ে স্পিকারকে চিঠি অভিষেকের
-
কেন কালীঘাট এলাকার একাধিক ব্যক্তির নামে সিম তুলেছিলেন সুমিত? নেপথ্যে বড় লেনদেন! তদন্তে পুলিশ
-
মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের শুভেন্দুর উপহার, উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট মিলবে বিনামূল্যে
-
ভারতের লড়াইকে ‘বাহবা’ দিলেন ব্রাজিল কোচ, হেরে খালিদ দুষলেন মনঃসংযোগের অভাবকে
-
‘লেনিন, মার্কস, হো চি মিন, এরা কারা?’ রাস্তার নাম বদল নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী