সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিছক ঘুরতে যাওয়া নয়৷ প্রকৃতির কোলে এক অনন্য শান্তির মাঝে কয়েকটা দিন কাটানো৷ নিঝুম রাতে শীতের পরশে কালো আকাশে জ্বলজ্বল করতে থাকা তারামণ্ডলকে নতুন করে চেনা৷ ভূপৃষ্ঠ থেকে ৫,০০০ হাজার ফুট উপরে শান্তির এই আশ্রয়৷ চারখোল গ্রাম৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- চারখোলের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার আটটি ছিমছাম সুন্দর কাঠের কটেজ৷ শুধুমাত্র থাকার জন্য যেখানে থাকা নয়৷ স্থানীয়দের ভালবাসার পরশে মনের মণিকোঠায় অমর কিছু স্মৃতি সযত্নে রেখে দেওয়া৷
- কটেজের বারান্দা থেকেই সকাল স্বাগত জানায় সুবিশাল কাঞ্চনজঙ্ঘাকে৷
- সামনে দু’চোখ ভরা সবুজের গালিচা পাতা৷
- কিছুক্ষণের হাঁটা দূরত্বেই প্রকৃতির ‘ওয়ান্ডারবল্যান্ড’ চুইখিম৷
- পাইনের সারিকে পাশে রেখে হাঁটতে হাঁটতেই খুঁজে পেতে পারেন দুর্লভ অর্কিড৷
- রাতে বন ফায়ারের মাঝে আরও একবার আবিষ্কার করে ফেলতে পারেন শুকতারা, সপ্তর্ষিমণ্ডলদের৷

কীভাবে যাবেন –
লোলেগাঁও থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে চারখোল গ্রাম৷ লাভা, লোলেগাঁও, কালিম্পং থেকে গাড়ি ভাড়া করে যাওয়া যেতে পারে৷
কোথায় থাকবেন –
গ্রামে রিসর্ট, কটেজ ছাড়াও রয়েছে হোম স্টে’র সুবিধা৷ স্থানীয়রা যথেষ্ট খেয়াল রাখেন পর্যটকদের৷

সর্বশেষ খবর
-
থ্রেট কালচারে ভিত হেডমাস্টার! স্কুলে গুদাম তৃণমূল ‘দাদা’র, পালাবদলের পর উদ্ধার করল গ্রামবাসীরা
-
‘দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি’, জলভরা-মনোহরা-নৌকার জিআই প্রাপ্তিতে কী প্রতিক্রিয়া নির্মাতাদের?
-
সাগরে ‘সালামি স্লাইসিং’ চিনের! স্থলে চৈনিক চালের মোকাবিলা করেছে ভারত, জলে কি পারবে আমেরিকা?
-
মালদহের প্রাথমিক স্কুলে ছাত্রীদের যৌন নিগ্রহ! গ্রেপ্তার তৃণমূল ঘনিষ্ঠ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাকলিন
-
প্রথমবার থাইল্যান্ড সফর? এই ভুলগুলি করলে কিন্তু পস্তাতে হতে পারে