সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্ট উপত্যকা৷ মাটি থেকে উচ্চতা ১১,১৮১ ফুট৷ বসন্ত সেখানে মেলে দেয় সবুজের গালিচা, আর শীত ঢেকে যায় বরফের চাদরে৷ প্রকৃতির মাঝে এভাবেই শোভা পায় উত্তরকাশীর দয়ারা বুগিয়াল৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- নতুন নতুন যাঁরা ট্রেকিং শুরু করেছেন তাঁদের আদর্শ ঠিকানা দয়ারা বুগিয়াল৷ অনেকে বলেন, ‘ভ্যালি অফ ফ্লাওয়ার্স’-এর থেকেও নাকি বেশি সুন্দর প্রকৃতির এই সবুজ উদ্যান৷
- সাধারণত ৯ কিলোমিটারের এই ট্রেকিংয়ের পথ শুরু হয় বরসু গ্রাম থেকে৷ ওক-পাইনের সারির মাঝের ছোট্ট এই গ্রামের সারল্য মন জুড়িয়ে দেয় শহুরে যাযাবরদের৷
- একদিকে উত্তরকাশী, একদিকে গঙ্গোত্রী৷ দুইয়ের মাঝে ছোট্ট নিরিবিলি উপত্যকা মন জুড়িয়ে দেয় পর্যটকদের৷
- কাছেই বরনালা তাল৷ হিমালয়ের মিঠে রোদ্দুর লুকোচুরি খেলে যেখানে৷
- অন্যদিকে বয়ে গিয়েছে ভাগীরথী নদী৷ যার তীরে দেবদারুর সম্ভার সাজিয়ে দণ্ডায়মান হর্শিল গ্রাম৷
- হাতের সময় বাঁচিয়ে ঘুরে আসতে পারেন গঙ্গোত্রী মন্দির থেকেও৷

কীভাবে যাবেন –
মুসৌরি বাইপাস রোড দিয়ে পাঁচ থেকে ছয় ঘণ্টার ড্রাইভে পৌঁছে যাওয়া যায় বরসু গ্রামে৷ পাশের রৈথাল গ্রাম থেকেও ট্রেকিং শুরু করা যায়৷ সেখান থেকে দয়ারা বুগিয়ালের দুরত্ব ১২ কিলোমিটার৷
কোথায় থাকবেন –
হোটেল, কটেজ বা বাংলো – থাকার এমন কোনও ব্যবস্থাই নেই দয়ারা বুগিয়ালে৷ আছে প্রকৃতির খোলা আঙিনা৷ যার মাঝে তাবু খাটিয়ে থাকতে পারেন পর্যটকরা৷

সর্বশেষ খবর
-
রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, নিউটাউনে দু’টি বাইকের সংঘর্ষে মৃত্যু নিরাপত্তারক্ষীর
-
দিনের পর দিন টাট্টু ঘোড়ার সঙ্গে যৌনতা! জেলে ব্রিটিশ কিশোর
-
রাজ্যবাসীকে ‘ফেস্টিভ প্যাকেজ’ উপহার খাদ্যমন্ত্রীর! ৫০ শতাংশ ছাড়ে মিলবে রেশন সামগ্রী
-
খুদে দুর্গা গড়েই চমক! দেশ-বিদেশে পাড়ি কৃষ্ণনগরের কৃশানুর অভিনব শিল্পকর্ম
-
‘তার মানে বিচার হবে’, অভয়া সৎকার মামলা সিবিআইয়ের হাতে যাওয়ার পর বললেন মা রত্না