সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দক্ষিনবঙ্গ থেকে বিদায় নিয়েছে শীত। ভোর ও রাত হাঁসফাঁস দশা না হলেও দুপুরে কার্যত নাভিশ্বাস উঠছে আমজনতার। তবে উত্তরের ছবিটা একেবারেই ভিন্ন। দার্জিলিংয়ে এখনও জবুথবু পর্যটকরা। রবিবারের পর সোমবারেও সিকিমের লাচুংয়ে তুষারপাতের সাক্ষী হলেন পর্যটকরা। সাদা বরফে মুড়ল চারপাশ।

ভ্রমণ পিপাষু বাঙালীর কাছে বরাবরই পছন্দের ডেস্টিনেশন দার্জিলিং, সিকিম। তাতে যদি তুষারপাত দেখা যায়, তাহলে তো কোনও কথাই নেই। বর্তমানে যে পর্যটকরা উত্তরবঙ্গ ও সিকিমে রয়েছেন, তাঁদের এই মনবাসনা পূর্ণ করল প্রকৃতি। ফেব্রুয়ারির শেষেও সোমবার সকালে লাচুংয়ে তুষারপাতের সাক্ষী হলেন পর্যটকরা। পথঘাট, গাছপালা ঢাকল বরফের সাদা চাদরে। রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িতেও বরফের পুরু আস্তরণ।
[আরও পড়ুন: সমবায় নির্বাচনে তাজপুর-বৈষ্ণবচকে বিরাট জয় তৃণমূলের, এগরায় বাজিমাত রাম-বাম জোটের]

পর্যটকরা বলেন, “এই সময়ে তুষারপাত দেখতে পাব সেই আশা ছিল না। কিন্তু রবিবার আর সোমবার দু’দিনই তুষারপাত পেয়েছি। পাহাড় সফরের আনন্দ যেন কয়েকগুণ বেড়ে গিয়েছে।” বরফ নিয়েই খেলায় মেতেছেন পর্যটকরা। লাচুংয়ের মতো পরিস্থিতি সান্দাকফুতেও। দার্জিলিংয়ে তুষারপাতের পরিস্থিতি তৈরি হয়নি ঠিকই। তবে ফেব্রুয়ারির শেষভাগে এসেও জবুথবু দশা। তাপমাত্রার পারদ নিম্নগামী। যাঁরা এই মরশুমে পাহাড় যাওয়ার পরিকল্পনা করছিলেন, তাঁরা চটপট কেটে ফেলুন টিকিট, গুছিয়ে নিন ব্যাগ। ভাগ্য সহায় হলে হয়তো এ যাত্রাতেই সাক্ষী হয়ে যাবেন তুষারপাতের। সূত্রের খবর, প্রায় দেড়দশক পর এত ভারী তুষারপাত হল সান্দকফু, লাচুংয়ে।

সর্বশেষ খবর
-
ভাড়ার অ্যাকাউন্টে দেশজুড়ে সাইবার জালিয়াতি! পার্ক স্ট্রিটের ব্যাঙ্কে ‘মিউল অ্যাকাউন্টের’ সন্ধান পেল পুলিশ
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সসম্মানে ফিরলেন বঙ্গবন্ধু, হাদির নাম মুছে ফিরছে শেখ মুজিবুর রহমান হল
-
শ্রীঘরে দুই বেয়াই! দু’বছর আগে নাবালিকার বিয়ে, কোলে ৬ মাসের শিশু, খবর পেতেই ‘অ্যাকশন’ পুলিশের
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী