সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজোর কলকাতার চেহারাটা প্রতি বছরই একটু একটু করে পালটাচ্ছে। বাড়ছে থিমের ঘনঘটা, আলোর রোশনাই আর সঙ্গে মানুষের ভিড়। পুজোর এই চেনা ছবিটা অনেকেই মিস করতে চান না। তাই তাঁরা মনে করেন যে এইসময় কলকাতাই তাঁদের জন্য ‘বেস্ট ডেস্টিনেশন’। কিন্তু যাঁদের কাছে পুজোর এই চারটে দিনের ছুটি মহার্ঘ। যাঁরা এই কোলাহল থেকে অনেক দূরে গিয়ে থাকতে চান তাঁদের জন্য রইল পাহাড়ের কোলে অফবিট লোকেশন বিজনবাড়ির আনাচকানাচের সুলুক সন্ধান।

বিজনবাড়ি হল উত্তরবঙ্গে পাহাড়ের কোলে লুকিয়ে থাকা একটা এমন আস্তানা যা একটু অফবিট লোকেশনের সন্ধানে থাকা পর্যটকদের পছন্দের একদম তালিকার শীর্ষে। সারাদিন নদীর পাড়ে বসে সময় কেটে যাবে আপনার। তাই পুজোর কোলাহল এড়িয়ে একান্তে নিরিবিলিতে যদি সময় কাটাতে চান তাহলে এই গন্তবে আপনি নিশ্চিন্তে যেতে পারেন। কোন কোন জায়গা ঘুরে দেখবেন এই অঞ্চলের সেটাও জেনে রাখা দরকার। যেহেতু বিজনবাড়ির দূরত্ব দার্জিলিং থেকে মাত্র ২৪ কিলোমিটার। তাই যাত্রাপথে ঘুরে নিতে পারবেন চংটং, সিংথাম’র মতো টি-এস্টেটগুলি। এই যাত্রাপথেই দেখতে পাবেন বেশ কিছু লুকিয়ে থাকা জলপ্রপাত যা আপনার মন ভালো করে দেবে।

বিজনবাড়ি থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রয়েছে কোলবং নামে আরও এক পাহাড়ি জনপদ। এখানে পর্যটকদের আসা যাওয়া সেই অর্থে নেই বললেই চলে। প্রকৃতি এখানে অন্যভাবে ধরা দেয়। শুধু তাই নয় এই কোলবংয়ের পাশেই রয়েছে সিকিম ও দার্জিলিং। তাই দার্জিলিং হয়ে বিজনবাড়ি না এসে থাকলে আপনি এখান থেকে দুই জায়গাই সহজে ঘুরে নিতে পারবেন।
বিজনবাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বে পাবেন ঝেপি। রঙ্গিত নদী এখানে আপন খেয়ালে তিরতির করে বয়ে যায়। হোমস্টের সংখ্যা এখানেও বেশ তুলনামূলকভাবে কম। তবে যে কটি হোমস্টে রয়েছে সেগুলিতে পাবেন সেখানকার ফার্ম হাউজে ফলানো টাটকা সবজি। কি তাহলে কী ভাবছেন? যাবেন নাকি এই পুজোয় অফবিট বিজনবাড়িতে আপনার পুজোর ছুটিটা কাটাতে? তাহলে আর ভাবা কেন? আজই বুকিং সেরে ফেলুন আপনার এই পুজোর গন্তব্যের।
সর্বশেষ খবর
-
সুথারের ঘূর্ণিতেও ভারতের টেস্ট জয়ের পথে বাধা দুই অঙ্ক! শ্রীলঙ্কায় পিছু ছাড়ল না বিতর্কও
-
রাস্তার উপর টেবিল পেতে শওকতকে জেরা! ‘দাপুটে’ নেতার বেহাল দশা দেখতে ভিড় স্থানীয়দের
-
এবার তৃণমূলের দল ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির
-
পটাশপুরে স্পিডবোটে বন্যা পরিস্থিতি পরিদর্শন, ‘অবৈধ নির্মাণে বুলডোজার’ চালানোর হুঁশিয়ারি মন্ত্রীর
-
জয়ের হ্যাটট্রিকের নায়ক, উত্তরপ্রদেশ জিততে বিজেপির ভরসা ‘নীরব চাণক্য’