Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ আশ্বিন ১৪৩৩
  • শনিবার
  • ৩ অক্টোবর ২০২৬
Congress

এবার তৃণমূলের ঘর ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের ভোট হয়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৯:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ১৮, ২০২৬, ১৯:৩৪

options
link
এবার তৃণমূলের ঘর ভাঙাচ্ছে কংগ্রেস! বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল হাত শিবির zoom
তৃণমূল ও কংগ্রেসের পতাকা।
Advertisement

ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে (Congress) দুর্বল করেছিল তৃণমূল। ছাব্বিশের নির্বাচনের পর বিজেপিকে রুখতে জাতীয় স্তরে বিরোধী জোটের কথা বলছে তৃণমূল। এবার বাংলায় তৃণমূলের হাত থেকে ক্ষমতা কাড়ছে কংগ্রেস। দীর্ঘ জটিলতার পর মুর্শিদাবাদের বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল কংগ্রেস। ৩৮ আসন বিশিষ্ট বড়ঞা পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে ২৫ সদস্যর সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত করল কংগ্রেস। কংগ্রেসের নাজমা খাতুনকে পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয়েছে।

কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের ভোট হয়। সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই বড়ঞা ব্লক অফিস চত্বরে রাজনৈতিক তৎপরতা ছিল। ভোটাভুটির শেষে দেখা যায় তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করল কংগ্রেস। সভাপতি হলেন হাত শিবিরের নাজমা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের সভাপতি ছিল। তবে শুরু থেকেই এই সমিতিতে জটিলতা ছিল। দলীয় নির্দেশ বাইরে গিয়েই তৃণমূলের সুলতানা খাতুনকে সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে প্রায় আড়াই বছর পর তা নিয়ে টানাপোড়েন ছিল। ছাব্বিশের নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই সুলতানার বিরুদ্ধে অনাস্থা আনা হয়। তারপরই বিষয়টি হাই কোর্টে গড়ায়। মামলা চলার পর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সভাপতি নির্বাচনের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার ভোটাভুটি হয়। তাতেই তৃণমূল কংগ্রেসের থেকে সমিতি গেল কংগ্রেসের হাতে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.