Ayodhya Ram Mandir

এবার বিলাসবহুল ‘প্যালেস অন হুইলস’ ট্রেনে অযোধ্যা ভ্রমণের সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

চার দশকে এই প্রথমবার রুট বদলাচ্ছে 'প্যালেস অন হুইলস'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ১৬:৫৯

options
link
এবার বিলাসবহুল ‘প্যালেস অন হুইলস’ ট্রেনে অযোধ্যা ভ্রমণের সুযোগ, জেনে নিন খুঁটিনাটি

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চার দশকে এই প্রথমবার রুট বদলাচ্ছে ‘প্যালেস অন হুইলস’ (Palace on Wheels)। এবার অযোধ্যার রামমন্দির দর্শন করাবে দেশের বিলাসবহুল এই ট্রেন। ছুঁয়ে যাবে ইতিহাস আর ধর্মীয় আবেগে মোড়া বারাণসী, কাশী, প্রয়াগরাজ (এলাহাবাদ), মথুরা, বৃন্দাবনও। চলতি বছরের মে মাস থেকেই এই যাত্রা শুরু হচ্ছে বলে সূত্রের খবর।

Advertisement

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিশ্বের দ্বিতীয় বিলাসবহুল ট্রেন ‘প্যালেস অন হুইলস’। ১৯৮২ থেকে যাত্রা শুরু করা এই ট্রেন রাজস্থান ও উত্তরপ্রদেশের রুটে চলত। এই প্রথমবার রুট বদলে অযোধ্যামুখী হচ্ছে ‘প্যালেস অন হুইলস’। মে মাসে বিদেশি ও স্থানীয় পর্যটকদের নিয়ে রওনা দেবে ট্রেনটি।

Advertisement

সাধারণত দেশি-বিদেশি পর্যটকদের কথা মাথায় রেখে এই ট্রেনে আমিষ খাবারের ব্যবস্থা থাকে। রয়েছে রঙিন পানীয়র ব্য়বস্থাও। কিন্তু অযোধ্যাগামী ট্রেনে সুরার ব্যবস্থা থাকবে না। থাকবে না আমিষ খাবারের ব্যবস্থাও। এমনকী, রান্নার পদে পিঁয়াজ, রসুনও ব্যবহার করা হবে না। ট্রেনে চলবে রামের ভজনও।

[আরও পড়ুন: প্রয়াত জৈন সম্প্রদায়ের বর্তমান মহাবীর আচার্য বিদ্যাসাগর মহারাজ]

দিল্লি থেকে রওনা দেবে ‘প্যালেস অন হুইলস’। ৬ দিনের এই প্যাকেজে ঘোরাবে অযোধ্যা, কাশী, বারাণসী, প্রয়াগরাজ, মথুরা, বৃন্দাবন।

এই ভ্রমণের বদলে স্থানীয় পর্যটকরা কাস্টোমাইজড ট্যুরের পরিকল্পনা করতে চাইলে, তারও ব্যবস্থা থাকবে। অর্থাৎ কেউ যদি শুধু অযোধ্যা বা তালিকায় থাকা কোনও একটি তীর্থক্ষেত্র বেড়াতে যেতে চান তারও ব্যবস্থাও থাকছে।

এ ধরনের প্যাকেজ ট্যুরে থাকবে বিশেষ ছাড়ের ব্যবস্থা। আগে বছরে আট মাস মিলত এই পরিষেবা। এবার থেকে গোটা বছরই দুর্দান্ত ভ্রমণ অভিজ্ঞতার সাক্ষী হওয়া যাবে। আড়াই মাস অন্তর অযোধ্যামুখী ট্রেন যাত্রা শুরু করবে।

[আরও পড়ুন: ব্যবসার টাকা কোথায় যাচ্ছে? প্রশ্ন তুলতেই মধ্যমগ্রামের ভরা বাজারে স্ত্রীকে কোপালো স্বামী]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.