সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শান্ত পাহাড়ের কোলে অলস বিকেল৷ সামনে বিশাল কাঞ্চনজঙ্ঘা পাহাড় চিরে বেরিয়ে আসা তিস্তার প্রবহমান ধারা৷ আপনি বসে সবুজ ঘাসের উপর৷ হাতের ধোঁয়া ওঠা চায়ের কাপে আস্তে আস্তে যেন সব চাওয়া-পাওয়া, না পাওয়াগুলি মিলিয়ে যাচ্ছে৷ পড়ে থাকবে শুধু দুজন, আপনি ও প্রকৃতি৷ প্রকৃতির কোলে এমনই বিকেল উপহার দেবে উত্তরবঙ্গের পাহাড়ি গ্রাম রামধুরা৷

কী দেখবেন –
- ডেলো থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়ি গ্রামে সকাল শুরু হবে সারিবদ্ধ পাইন ঘেরা রাস্তায় প্রাতভ্রমণের মাধ্যমে৷
- বেলা বাড়লে রঙ-বেরঙের নুড়ি কুড়াতে চলে যেতে পারেন তিস্তার বাঁকে৷
- বিকেলে সোনালি কাঞ্চনজঙ্ঘা বিদায় জানাবে আপনাকে নতুন সকালের আশ্বাস দিয়ে৷
কোথায় থাকবেন –
খুব বেশি লোক এখনও জানেন না রামধুরার কথা৷ তাই থাকার খুব বেশি থাকার জায়গা নেই৷ তবে, যেটুকু আছে তাতে আছে ছিমছাম ঘরোয়া পরিবেশ৷ এমনই দুটি জনপ্রিয় স্থান খালিং হোমস্টে ও ভুটিয়া হোমস্টে৷

কীভাবে যাবেন –
শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেসে করে গিয়ে নামতে হবে নিউ মাল জংশন স্টেশনে৷ সেখান থেকে মালবাজার৷ মালবাজার থেকে গাড়ি রামধুরা মাত্র তিন ঘণ্টার পথ৷
সর্বশেষ খবর
-
নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’, প্রত্যাহারের দাবিতে রেজিনগর থানার সামনে ধরনা হুমায়ুনের
-
চুলের ব্যবসায় চাপে বাংলা, বাজার দখলে এগিয়ে পড়শি দেশ
-
নিউটাউনে আদানিদের ২ হাজার শয্যার হাসপাতাল, ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর
-
অসাংবিধানিক! সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ, আদালতে ধাক্কা ট্রাম্পের
-
দিলীপের মুখে জ্যোতি বসুর প্রশংসা! বললেন, ‘অন্তর্দ্বন্দ্বেই সিপিএম শেষ’