সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে একটু সময় পেলেই ভ্রমণরসিক বাঙালি ছোটে উত্তরের পথে৷ হিমালয়ের কোলে যেখানে অনন্য রূপে সেজে উঠেছে প্রকৃতি৷ প্রকৃতির এমনই এক সৌন্দর্যের সাক্ষী সাজং৷ গ্যাংটক থেকে মাত্র ২৪ কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট এই গ্রাম ধীরে ধীরে জায়গা করে নিয়েছে পর্যটকদের মাস্ট গো তালিকায়৷
Advertisement

Advertisement
কী দেখবেন –
Advertisement
- নিজেদের কৃষিকাজ নিয়েই ব্যস্ত থাকে ছোট্ট গ্রামখানি৷ পাহাড়ের ধাপে ধাপে ফলায় ধান৷
- গ্রামের চারপাশে সুন্দর অর্কিডেরও দেখা মেলে৷ রয়েছে একটি অর্কিড মিউজিয়ামও৷
- কাছেই রয়েছে রুমটেক ও রাঙ্কা বৌদ্ধ মঠ৷ আশেপাশেও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বৌদ্ধ ধর্মের অনেক নিদর্শন৷
- একটু দূরেই পাহাড়ে মাঝে রয়েছে শান্ত সুন্দর সমগো লেক৷
- অনেকে আবার রে-খোলা নদীর হিমশীতল জলে একটু সাঁতারও কেটে নিতে পছন্দ করেন৷

কীভাবে যাবেন –
- শিলিগুড়ি ও জলপাইগুড়ি, দুই জায়গা থেকেই গাড়ি ভাড়া করে যাওয়া যায় সাজংয়ে৷
- সবচেয়ে কাছের বিমানবন্দর বাগডোগরা৷ সেখান থেকে চার ঘণ্টায় পৌছনো যায় ছোট্ট এই পাহাড়ি গ্রামে৷
কোথায় থাকবেন –
সাজংয়ে থাকার সেরা জায়গা হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট-সুন্দর রিসর্ট দ্য বাম্বু রিট্রিট৷ সুযোগ পেলে হোম-স্টেতেও থাকতে পারেন৷

সর্বশেষ খবর
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!
-
‘কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলে ওরা ল্যাম্পপোস্ট’, কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর
-
৪০ বছর ড্রয়ারবন্দি ছিল হাড়! অবশেষে অ্যান্টার্কটিকায় সন্ধান মিলল ডাইনোসরের