টিটুন মল্লিক, বাঁকুড়া: শীতকাল মানেই মনের ক্লান্তি মেটাতে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া৷ শহরের কোলাহল থেকে দূরে সপ্তাহান্তে সবুজে ঘেরা পাহাড়ে ঘুরে আসতেই পারেন৷ খোলা বাতাসে স্বস্তির নিশ্বাস নিতে হলে বেরিয়ে পড়তে পারেন শালতোড়ার বিহারীনাথ মন্দিরের উদ্দেশে৷ বাজি ধরে বলা যায়, আপনার মন ভাল হয়ে যাবেই৷
[পর্যটক ফেরাতে ‘কমলালেবুর স্বর্গে’ হোম-স্টে উৎসব]
ছাতনার শুশুনিয়া পাহাড়ের কাছে সবুজে ঘেরা বিহারীনাথ মন্দির৷ একটি টিলার উপর অবস্থিত এই বিহারীনাথ মন্দির৷ যাকে ঢেলে সাজানোর কাজ চালাচ্ছেন পঞ্চায়েত, জেলা প্রশাসন, ব্লক প্রশাসনিক আধিকারিকরা৷ ব্ল্যাক স্টোন বা কালো পাথরে তৈরি বিহারীনাথের মূর্তি৷ পর্যটক টানতে একটি কৃত্রিম ঝিলও তৈরি করা হয়েছে মন্দিরটির পাশে৷ যদিও এখনও সেই ঝিলে বোট নামেনি৷ তবে মানুষের মনোরঞ্জনের জন্য বোটিংয়ের ব্যবস্থার চিন্তাভাবনাও চলছে৷ প্রাকৃতিক সৌন্দর্যে মোহিত হওয়ার পাশাপাশি মন্দিরে পুজো দেওয়ার ব্যবস্থাও থাকছে পর্যটকদের জন্য৷

[হাতি-মানুষের দ্বন্দ্ব কমাতে এশিয়ান রুরাল ট্যুরিজম ফেস্টিভ্যালের প্রচারে জোর]
এবার জেনে নিন বিহারীনাথ গেলে কোথায় থাকবেন৷ আপাতত থাকার জন্য পঞ্চায়েত সমিতির একটি ঘর রয়েছে মন্দিরের কাছে৷ তবে টিলার আশেপাশে থাকার জন্য আরও কয়েকটি ঘরের ব্যবস্থা করা হয়েছে৷ স্বল্প মূল্যেই মিলবে ঘর৷ পুরুলিয়ার রঘুনাথপুর থেকে বিহারীনাথ মন্দিরে যেতে পারবেন৷ এছাড়া ছাতনা থেকে বাসে করেও বিহারীনাথ যাওয়া যায়৷ যদি ট্রেনে যেতে চান, তাহলে দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রাগামী ট্রেনে চেপে পড়ুন৷ পৌঁছে যাবেন ছাতনায়৷ সেখান থেকে বাসে বিহারীনাথ৷ বছরের শুরুতে দু’টো দিন নিরালায় কাটিয়ে আসার আদর্শ স্থান বিহারীনাথ৷ প্রকৃতির স্নেহ চুম্বনে স্নাত হতে এ রাজ্যের বুকেই সবুজের ডালি সাজিয়ে আপনার অপেক্ষায় বিহারীনাথ৷
সর্বশেষ খবর
-
পূর্ব যাদবপুরে দিল্লি পুলিশের জালে বিহারের ৩ সাইবার জালিয়াত, উদ্ধার ৬২ এটিএম কার্ড, ১৪ মোবাইল
-
মুঘল সম্রাট জাহাঙ্গির পাঠাতেন পুজো, এই বনেদি বাড়ির দেবীদুর্গার বাহনেও রয়েছে চমক
-
ইস্টবেঙ্গলের ‘মাস্টারে’র পর্দা ফাঁসে খুনের হুমকি! প্রমাণ-সহ পুলিশ ও স্প্যানিশ দূতাবাসের দ্বারস্থ অস্কার
-
একমঞ্চে মোদি, জিনপিং, পুতিন! ট্রাম্পের ‘স্বেচ্ছাচারিতা’ খর্ব করবে ব্রিকস?
-
হুগলিতে বিজেপির মঞ্চে হুব্বা শ্যামলের একদা সঙ্গী কুখ্যাত রমেশ মাহাতো! জোর রাজনৈতিক বিতর্ক