Taj Mahal

Taj Mahal Tour: ৩ দিন নিখরচায় দেখা যাবে তাজমহল, কবে জানেন?

পর্যটকদের জন্য সুখবর।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ১৭:১৮

options
link
Taj Mahal Tour: ৩ দিন নিখরচায় দেখা যাবে তাজমহল, কবে জানেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে কয়েকদিনের ছুটি রয়েছে? প্রেমিকার হাতে হাত রেখে তাজমহল (Taj Mahal) দেখতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, আগামী তিনদিন বিনামূল্যে প্রবেশ করতে পারবেন তাজমহলে। সবচেয়ে বড় কথা এই তিনটি দিন শাহজাহান এবং মমতাজের প্রকৃত সমাধিও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে।

Advertisement

Taj-Mahal

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (Archaeological Survey of India) তরফে জানানো হয়েছে, আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তাজমহলে প্রবেশে লাগবে না একটিও পয়সাও। শাহজাহানের ৩৬৭ তম উরসের জন্য এই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ভূতত্ত্ববিদ ডঃ রাজকুমার প্যাটেল জানান, ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার এবং ২৮ ফেব্রুয়ারি, সোমবার দুপুর ২টো থেকে সূর্যাস্ত পর্যন্ত নিখরচে তাজমহলে ঘুরতে পারবেন পর্যটকরা। মঙ্গলবার অর্থাৎ ১ মার্চ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত নিখরচে তাজমহলে প্রবেশ করা যাবে।

Advertisement

Taj Mahal

[আরও পড়ুন: সাতসকালে ব্যাহত মেট্রো পরিষেবা, চূড়ান্ত দুর্ভোগ নিত্যযাত্রীদের]

রবিবার দুপুর দু’টোর পর থেকে শাহজাহান এবং মমতাজের মূল কবরগুলিও খুলে দেওয়া হবে। ফুলের চাদরে মুড়ে ফেলা হবে কবরগুলি। এরপর কোরান পাঠও করা হবে সেখানে। মিলাদ শরিফের পর পর্যটকরা সেই কবরগুলি দেখার সুযোগ পাবেন। শাকিল রফিক নামে এক গাইড জানান, বছরের শুধুমাত্র এই তিনটি দিনই শাহজাহান এবং মমতাজের সমাধি দেখার সুযোগ পান পর্যটকরা।

Taj-Mahal

কোভিড (COVID-19) পরিস্থিতি এখনও অনেকটাই নিয়ন্ত্রণে। তাই এই তিনদিন পর্যটকদের সংখ্যাও বাড়বে বলেই মনে করা হচ্ছে। ভিড়ের কথা মাথায় রেখে আঁটসাঁট নিরাপত্তার চাদরে তাজমহলকে মুড়ে ফেলা হয়েছে। পর্যটকদের মানতে হবে উপযুক্ত কোভিডবিধি। পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। শারীরিক দূরত্ববিধিও মেনে চলতে হবে সকলকেই।

Taj-Mahal

[আরও পড়ুন: চাহিদা মেটার পরই পরকীয়ায় অনীহা! ব্লেড হাতে গৃহবধূর উপর হামলা প্রেমিকের]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.