সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মশলা সংসারে রানি হলুদ৷ কথায় বলে, সংসার সুখের হয় রমণীর গুণে৷ মশলাদের এই রমণীর গুণও কিন্তু কম নয়৷ প্রায় প্রতিটি রান্নাতেই হলুদ দেওয়া হয়৷ কাঁচা মাছ-মাংসেও হলুদ মাখিয়ে রাখা হয়৷ স্রেফ স্বাদের জন্য অবশ্য নয়৷ হলুদের জীবাণুনাশক ক্ষমতার কারণেই এই ব্যবস্থা৷ এ কারণেই বহু রোগ-ব্যাধি, শারীরিক সমস্যা সারিয়ে তুলতেও হলুদের জুড়ি মেলা ভার৷ ঘরোয়া টোটকার ক্ষেত্রে তাই হলুদ ব্যবহার অব্যর্থ৷ তা কোন কোন অসুখের ক্ষেত্রে এক চিলতে হলুদ ব্যবহারেই স্বস্তি মেলে?
ব্রন
এ সমস্যা নিয়ে টিনএজাররা জেরবার৷ নানা ক্রিম, ফেস ওয়াশ, ওষুধ, লোশন ব্যবহার করেও ফল মেলে না৷ তবে এক্ষেত্রেও সহায় হতে পারে হলুদ৷ ১-৩ চামচ হলুদের সঙ্গে সমপরিমাণ মধু মিশিয়ে প্রথমে লেই তৈরি করে নিতে হবে৷ তারপর তা ব্রনর উপর লাগিয়ে রাখতে হবে, যতক্ষণ না শুকিয়ে যায়৷ এরপর ধুয়ে নিলেই হল৷ হলুদের গুণে ত্বকের ঔজ্জ্বল্য তো ফিরবেই৷ পাশাপাশি ভ্যানিস হবে দুষ্ট ব্রনও৷
ফেস মাস্ক
ত্বকের যত্ন নিতেও হলুদের গুণই ভরসা হয়ে উঠতে পারে৷ না, জটিল কোনও উপকরণ দিয়ে মাস্ক বানাতে হবে না৷ এক চামচ দই, তিন চামচ হলুদ আর আধ চামচ মধু মিশিয়ে নিলেই তৈরি হবে ফেস মাস্ক৷ হলুদের গুণে ত্বকের সমস্যা অনেকটাই মিটে যাবে৷

চুলকানি সারাতে
অনেকেই নামী দামী মলমের দ্বারস্থ হন এই সমস্যায়৷ তবে হলুদ ব্যবহারে কিন্তু ভাল ফল মিলতে পারে৷ হলুদের সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে নিয়ে মিশ্রণটি লাগালে চুলকানির উপশম হবেই৷

মুখের ঘা সারাতে
মুখের ঘায়ে অনেকেই জর্জরিত হয়ে থাকেন৷ বাসে-ট্রামে, অফিসে এ কারণে অনেকে মুখ খুলে পর্যন্ত পারেন না৷ এক্ষেত্রে এক টেবিল চামচ জলে এক চিমটে হলুদ, একটু নারকেল তেল মিশিয়ে নিয়ে লাগালে মুখের ঘা সেরে যাবে৷
ওজন কমাতে
ওজন কমানোর জন্য কী না করে থাকেন কতজনে৷ হলুদ নিয়ে এই টোটকাটি ট্রাই করে দেখুন তো৷ এক গ্লাস ফোটানো জলে হাফ চামচ হলুদ, হাফ চামচ আদার রস মিশিয়ে নিন৷ তারপর খালিপেটে তা পান করুন৷ দেখুন তো, ওজন কমে কি না৷

জীবনযাপনের আরও খবর:
এই বিষয়ে নজর না দিলে শীতে ভুগতে হতে পারে!
বিয়ের মরশুমে নিজেকে অপরূপা করে তোলার সহজ উপায়
সর্বশেষ খবর
-
১৭ আগস্ট থেকেই ঢুকবে অন্নপূর্ণার টাকা, ‘ঝাড়াই বাছাই’ পর্ব নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী
-
দার্জিলিং থেকে ঢিল ছোড়া দূরত্ব, স্বাধীনতার সপ্তাহান্ত কাটান ‘অফবিট উত্তরবঙ্গে’
-
রাস্তায় নামলেই বাজেয়াপ্ত হবে টুলুর ২৪২টি গাড়ি! বিপদ বাড়ছে দুবাইয়ে লুকিয়ে থাকা ‘পাথরসম্রাটে’র
-
মহিলার অভাব, বিয়ের জন্য হাহাকার! নিঃসঙ্গ পুরুষদের কীভাবে ফাঁসাচ্ছে ‘ভুয়ো’ কনেরা?
-
মেসির দেশের জামাই রোনাল্ডো, জর্জিনার ৩৭ ক্যারেটের হিরের আংটির পর চর্চায় সোনার ওয়েডিং রিং