সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় টেলকিম ইন্ডাস্ট্রিতে বড়সড় রদবদল৷ এবার মিশে যেতে চলেছে ভোডাফোন ও আইডিয়া৷ সম্প্রতি ভোডাফোনের তরফে তা নিশ্চিত করা হয়েছে৷ সূত্রের খবর, ফ্রি ফোর-জি ডেটা ও আজীবন ফ্রি ভয়েস কলের অফার দিয়ে রিলায়েন্স জিও যেভাবে টেলিকম মার্কেটের দখল নিয়েছে, সেই পরিস্থিতিতে বাজারে টিকে থাকাই এখন কার্যত দুষ্কর হয়ে দাঁড়িয়েছে অন্যান্য সংস্থাগুলির কাছে৷ জিও-র দাদাগিরির মোকাবিলাতেই এক হয়ে যাচ্ছে দু’টি সংস্থা, দাবি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের৷
স্যামসাং গ্যালাক্সির নতুন মডেলের ছবি ফাঁস
বেশ কয়েক মাস ধরেই চলছিল জল্পনা৷ শোনা যাচ্ছিল, টেলিকম সংস্থা আইডিয়ার সঙ্গে মিশতে চাইছিল ভোডাফোন৷ ভারতীয় বাজারে ভোডাফোনের প্রতিপত্তি বাড়াতেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার কথা শোনা যাচ্ছিল৷ যদিও সংস্থার তরফে কোনও স্থির সিদ্ধান্ত এতদিন জানানো হয়নি৷ ভোডাফোন ইন্ডিয়ার তরফে সম্প্রতি তা নিশ্চিত করা হল৷ জানানো হয়েছে, দুটি কোম্পানির এক হয়ে যাওয়া নিয়ে, আদিত্য বিড়লা গ্রুপের সঙ্গে প্রয়োজনীয় কথাবার্তা চলছে৷ বাস্তবায়িত হলে এটাই দেশের টেলিকম ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবথেকে বড় চুক্তি হতে চলেছে৷
নোকিয়ার পর বাজারে প্রত্যাবর্তন হচ্ছে ব্ল্যাকবেরিরও
সর্বশেষ খবর
-
সংসদে আরও কোণঠাসা মমতা তৃণমূল! দুই স্ট্যান্ডিং কমিটির মাথায় এনসিপিআই
-
কিং-প্রিন্সের ব্যর্থতার দিনে উজ্জ্বল সেঞ্চুরি রাহুলের, ধাক্কা সামলে সাড়ে তিনশোর গণ্ডি পার ভারতের
-
ক্যারাটের রেফারি প্রতিযোগিতায় সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে দেশের মুখ উজ্জ্বল কোন্নগরের তারকের!
-
নবজাতকদের সব নথি এবার এক ছাদের তলায়! মালবাজারে শুরু ‘প্রজেক্ট পরিচয়’
-
‘প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাব তবে জন্মদিনটা…’, মহানায়কের ‘জন্মশতবর্ষ উদযাপন’-এ ঘোষণা মুখ্যমন্ত্রীর