সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কী স্বামীর সঙ্গে রোজ ঝগড়া করেন? মাঝে মাঝে মনে হয় স্বামী আপনাকে ভালবাসে না? মাথা গরম হয়ে যায়? না, রাগ করবেন না৷ জানবেন আপনাদের এই ঝগড়ার মুহূর্তগুলিই, স্বামী-স্ত্রীর প্রেমের মধুরসকে আরও গাঢ় করে তুলছে৷ না, এটা কোনও মনগড়া কথা নয়৷ এমনই বলছে গবেষণাও৷
[ আরও পড়ুন: হাসফাঁস গরমে আপনার যৌনক্ষমতা বাড়াতে পারে এই ফলটি ]
সাম্প্রতিক সমীক্ষায় দেখা গিয়েছে, ৪৪ শতাংশ দম্পতি বিশ্বাস করেন যে, সপ্তাহে একবার করে ঝগড়া করলে তবেই তাঁদের শরীর সুস্থ থাকবে৷ এবং তাঁরা কার্যক্ষম থাকবে৷ এবং এর কারণও জানিয়েছেন গবেষকরা৷ তাঁদের মতে, একটি সুসম্পর্ক গড়ে তুলতে মশলার মতো কাজ করে ঝগড়া, রাগ ও অভিমান৷ স্বামী-স্ত্রীর নিয়মিত দ্বন্দ্বে জড়িত থাকলে এবং মাঝে মধ্যে তাঁরা রাগ-অভিমানে জড়িয়ে পড়লে, তবেই তাঁদের সম্পর্ক আরও পোক্ত হয়৷ বিজ্ঞানীরা জানিয়েছেন, মানসিকভাবে প্রাপ্ত বয়স্ক ব্যক্তিরা ঝগড়ার সময় কখনই ব্যক্তিগত আক্রমণ বা চিৎকারের সাহায্য নেন না। বদলে, তাঁরা সবসময় পারস্পরিক বোঝাপড়ার জায়গায় পৌঁছানোর চেষ্টা করেন৷ কারণ অত্যধিক ঝগড়া করলে দু’জনের মনের ভাব সঠিকভাবে আদানপ্রদান হয় না৷ ফলে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়৷
[ আরও পড়ুন:সঙ্গী সাড়া দিচ্ছেন না? বিছানায় ডাকুন এভাবেই… ]
গবেষকদের একাংশ বলছে, প্রচণ্ড ঝগড়া যেমন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর৷ তেমনই মৃদু তর্ক-বিতর্ক সম্পর্কের দৃঢ়তা বাড়াতে সাহায্য করে৷ কারণ তর্কের সময়ই সঠিকভাবে মনের ভাব প্রকাশ পায়। এবং মনের বিরক্তিভাব মিটিয়ে দেয়৷ আপনার মনের গভীরে জমে থাকা নেতিবাচক অনুভূতিগুলি আপনার সঙ্গী বা সঙ্গিনী জানতে পারেন৷ পাশাপাশি, এভাবে সম্পর্কের একঘেয়েমি দূর করা যায় বলেও জানিয়েছেন গবেষকরা৷
সর্বশেষ খবর
-
‘চাকর-বাকরকে প্রার্থী করে দিলেও…’, সাত তাড়াতাড়ি প্রার্থী ঘোষণায় ‘কালীঘাট তৃণমূল’কে কটাক্ষ দিলীপের
-
বিদেশে পুরস্কার জয়, ভারতে সেন্সরের কোপে ‘সংস অফ ফরগোটেন ট্রিজ’, বিপাকে বঙ্গকন্যা অনুপর্ণা
-
প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে সেনা সরিয়েছে চিন, ব্রিকস সাফল্যের মাঝেই সীমান্তে স্বস্তির রিপোর্ট কেন্দ্রের
-
ট্রফি নেননি হরমনরা, তবু নকভির সঙ্গে খাস গল্প সাইকিয়ার! বিতর্ক উঠতেই মুখ খুললেন বোর্ড সচিব
-
আজ মরণবাঁচন ম্যাচ, লিগ জয়ের স্বপ্ন টিকিয়ে রাখতে মহামেডানের বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল